admin
প্রকাশিত: 6:36 PM, April 30, 2026
সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার ইজারার ৫৫ লাখ টাকা হামলা করে ছিনতাই করলেন বৈষম্য বিরোদী ছাত্রজনাতার উপর হামলাকারী একাধিক মাললার আসামী ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের ইউ/পি সদস্য ডেভিল মামুন পারভেজ ও তার সহযোগীরা। মামুর পারভেজ (৪০) গোয়াইনঘাটের দক্ষিণ প্রতাপপুরের মৃত ময়নুল ইসলামের ছেলে।
২৯ এপ্রিল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে এঘটনা ঘটে। এসময় ইজারা গ্রহীতা শাহরিয়ার তামিম উজ্জ্বলসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি ৭ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১২ জনকে আসামি দিয়ে একটি অভিযোগ দাখিল করেন পশ্চিম জাফরংয়ের রাজনগরের মৃত ইব্রাহিম আলীর ছেলে কামাল উদ্দিন।
অভিযোগে আরও আসামি করা হয়েছে- রমজান আলী (৩০), কবির আহমদ (৩৫), ফারুক আহমদ (৪৫), কাওছার আহমদ (২৫), নাহিদ আহমদ (২৫), মাহিন আহমদ (২৬) সহ অজ্ঞাতনামা আরো ১২ জনকে।
কামাল উদ্দিনের অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনাকারি মামুন পারভেজ, রমজান আলী, কবির আহমদ, ফারুক আহমদ, কাওছার আহমদ, নাহিদ আহমদ, মাহিন আহমদ উশৃঙ্খল ও দাঙ্গাবাজ প্রকৃতির লোক। বিভিন্ন লোকজনদেরকে ফাঁদে ফেলে টাকা আত্মসাৎ করাই তাদের একমাত্র পেশা। তারা স্বৈরাচার আওয়ামীলীগের গোয়াইনঘাট উপজেলা শাখার আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের সক্রিয় কর্মী ও প্রভাবশালী সদস্য। গত ২৬ এপ্রিল জাফলং ইউনিয়ন পরিষদ কার্যালয় কর্তৃক স্মারক নং- প/জা/ইউপি ২০২৬/৪২ মূলে সর্ব সাধারণের জ্ঞাতার্থে ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার উপর ইউনিয়ন উন্নয়ন কর হিসাবে ইজারা প্রদান করার লক্ষ্যে দরপত্র বিজ্ঞপ্তি জারি করেন। দাখিলের শেষ তারিখ ও সময়/ দরপত্র খোলার সময় ২৯ এপ্রিল বুধবার। বুধবার দুপুর সাড়ে ১২টায় ইউনিয়ন পরিষদে অভিযুক্ত আসামি মামুন পারভেজ অফিস কক্ষে উপস্থিত ছিল। বুধবার উপস্থিতিতে জনসম্মুখে বর্ণিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত ইজারা সর্বোচ্চ ইজারাদার হিসাবে ৬১ লাখ টাকার বিনিময়ে ইজারা প্রাপ্ত হন শাহরিয়ার তামিম উজ্জ্বল। উজ্জ্বল ইজারাদার হিসাবে স্বীকৃতি প্রাপ্ত এতেই ক্ষেপে উঠেন উপস্থিত মামুন পারভেজ। পরে তার ইন্দনে এবং হুকুমে অভিযুক্ত রমজান আলী, কবির আহমদ, ফারুক আহমদ, কাওছার আহমদ, নাহিদ আহমদ, মাহিন আহমদ সহ অজ্ঞাতনামা ১২ জন পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মামুন পারভেজের অফিস কক্ষে থাকা লোকজনদেরকে ধাক্কা দিয়ে বের করে অফিসের দরজা বন্ধ ভিতরে ইজারাদার শাহরিয়ার তামিম উজ্জ্বলসহ তাদের লোকজনদের হকিস্টিক, স্টিলের পাইপ, লোহার এঙ্গেল দিয়ে এলোপাতাড়িভাবে মারধর শুরু করে।
এ সময় কামাল উদ্দিনকেও তারা এলোপাতাড়ি মারধর করে জখম করে। তাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। এসময় অভিযুক্ত মাহিন আহমদ সহ অজ্ঞাতনামা ১২ জন বিবাদী কামাল উদ্দিন সহ অন্যান্য জখমিদেরকে হাতে, বুকে, মুখে চাপিয়া ধরিয়া রাখে এবং ইজারাদার শাহরিয়ার তামিম উজ্জ্বলের কাঁধ ব্যাগে থাকা নগদ ৫৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে তাদের শোর চিৎকারে আশপাশ লোকজন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ এগিয়ে আসলে তারা চলে যায়। এসময় মামুন পারভেজ ও তার দলবল ”ইজারা পাওয়ার সাধ প্রাণে হত্যা করে চিরতরে মিটাবে” বলে হুমকি দিয়ে যায়। পরে কামাল উদ্দিন, ইজারাদার শাহরিয়ার তামিম উজ্জ্বলসহ অন্যান্য আহতরা গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
২নং পশ্চিম জাফলং ইউনিয়নের ইউ/পি সদস্য কামাল উদ্দিন জানান, মামুন পারভেজ, রমজান আলী, কবির আহমদ, ফারুক আহমদ, কাওছার আহমদ, নাহিদ আহমদ, মাহিন আহমদ উশৃঙ্খল ও দাঙ্গাবাজ প্রকৃতির লোক। স্বৈরাচার আওয়ামীলীগের গোয়াইনঘাট উপজেলা শাখার আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের সক্রিয় কর্মী ও প্রভাবশালী সদস্য। তাদের ভয়ে উপজেলাবাসী আতঙ্কে। তিনি সুষ্টু তদন্তের মাধ্যমে হামলা এবং ছিনতাইকারিদের বিচার দাবি করেন।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, বৈষম্য বিরোদী ছাত্রজনাতার উপর হামলাকারী একাধিক মাললা এবং ৩টি হত্যা মামলার আসামী মামুন পারভেজ। এছাড়াও তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় একাধিক মামলা চলমান।
অভিযোগের সত্যতা স্বীকার করে এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, অভিযুক্তদের ধরতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চলছে। তাদের আইনের আওতায় আনা হবে।
যুবদল ও মুক্তিযোদ্ধা দলের নতুন কমিটি প্রকাশ, তোড়জোড় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলে ডিসেম্বরের মধ্যে নগরের থানা-ওয়ার্ড গোছানোর লক্ষ্য; লবিং ও
সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন বৈঠক,
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, সারাদেশের মতো
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি নগরীর প্রতিটি বাসাবাড়ি
‘সিলেটের পরিকল্পিত উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই’: কয়েস লোদী স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা)
স্টাফ রিপোর্টার: শরতের শুভ্র কাশবনের দোলা আর শিউলি ফোটা স্নিগ্ধ সকালে প্রকৃতি জুড়ে এখন শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা। ঢাক, ঢোল,
বিমানবন্দরে অনিয়ম বনাম অস্বাভাবিক আচরণের বিতর্ক সরকারের উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা স্টাফ রিপোর্টার: কয়েক বছর ধরে দেশ-বিদেশের বিভিন্ন দর্শনীয়
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, ১০ লাখ টাকার ইউপি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ছাতক প্রতিনিধি: জুয়া, মাদক, যৌতুক, বাল্যবিবাহ এবং শিশু