admin
প্রকাশিত: 4:46 PM, March 19, 2026
আহমেদ শাকিল:
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটে শেষ মুহূর্তে জমে উঠেছে আতর, টুপি, তসবিহ ও জায়নামাজের বাজার। ঈদের নামাজের নতুন পোশাকের সঙ্গে আতরের সুগন্ধ আর টুপি মুসল্লিদের জন্য এক অবিচ্ছেদ্য অনুষঙ্গ। তাই ঈদের সকালে নতুন সাজে ঈদগাহে যাওয়ার প্রস্তুতি নিতে এখন দোকানগুলোতে ভিড় করছেন সব শ্রেণি-পেশার মানুষ।
সিলেট নগরীর ঐতিহাসিক কুদরত উল্লাহ মার্কেট, করিম উল্লাহ মার্কেটসহ বিভিন্ন বিপণিবিতান ঘুরে দেখা গেছে, ছোট-বড় সব দোকানেই এখন উপচে পড়া ভিড়। কেউ পরিবারের সদস্যদের নিয়ে, কেউবা বন্ধুদের সঙ্গে এসেছেন পছন্দের টুপি ও সুগন্ধি সংগ্রহ করতে। পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে টুপি আর মনের মতো সুবাস খুঁজে নিতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন ক্রেতারা। নিম্ন ও মধ্যবিত্তদের বড় অংশ ফুটপাথের ভ্যান থেকে কেনাকাটা করলেও উচ্চবিত্তরা ভিড় করছেন অভিজাত শপিংমলগুলোতে।
বাজারে দেশি টুপির পাশাপাশি চীন, ভারত, পাকিস্তান ও দুবাইয়ের টুপির ব্যাপক চাহিদা রয়েছে। নকশা ও মানভেদে এগুলোর দামেও রয়েছে ভিন্নতা পাকিস্তানি টুপি: ২০০ থেকে ১,৫০০ টাকা (পাথরের কাজ করা টুপি ১,০০০ টাকার আশেপাশে)। গোল টুপি: সাধারণ মানের ১০০-২৫০ টাকা; উন্নত মানের ২৫০-৬০০ টাকা। সুতি টুপি: সাধারণ সুতি কাপড়ের বোনা টুপি পাওয়া যাচ্ছে ৩০ থেকে ৫০ টাকার মধ্যে।
আতরের দোকানগুলোতে দেশি সুগন্ধির পাশাপাশি ইউরোপ ও মধ্যপ্রাচ্যের আমদানিকৃত আতরের পসরা সাজানো হয়েছে। জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে— জান্নাতুল নাঈম, জান্নাতুল ফেরদাউস, শাইখা, হাজরে আসওয়াদ, ভ্যাম্পায়ার ব্লাড, সিলভার স্টুন, অ্যাম্বার, কস্তুরী, সুলতান, উদ, কিং হোয়াইট ও কুল ওয়াটার।
দেশি আতর: প্রতি ৬ মিলিলিটার ৭০ থেকে ২০০ টাকা। বিদেশি আতর: প্রতি ৬ মিলিলিটার ২০০ টাকা থেকে শুরু।
নামাজের অন্যতম অনুষঙ্গ জায়নামাজের বাজারেও রয়েছে বাহারি রং ও নকশা। ভারত, তুরস্ক, চীন, পাকিস্তান ও বেলজিয়ামের জায়নামাজ পাওয়া যাচ্ছে ৩৫০ থেকে ৩,৫০০ টাকার মধ্যে। দেশি জায়নামাজ মিলছে ১৫০ টাকা থেকে। বিশেষ আকর্ষণ হিসেবে কুটির শিল্পের তৈরি পরিবেশবান্ধব পাটের জায়নামাজ বিক্রি হচ্ছে ২,০০০ টাকা থেকে। শিশুদের জায়নামাজ পাওয়া যাচ্ছে ১৫০ থেকে ৩৫০ টাকায়।
পাশাপাশি তসবিহ’র ক্ষেত্রেও রয়েছে বিশেষ বৈচিত্র্য। পাথর, চন্দন কাঠ, জয়তুন ও ক্রিস্টালের তসবিহ মিলছে ১০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে। আধুনিক ডিজিটাল তসবিহ পাওয়া যাচ্ছে ৫০ থেকে ৩৫০ টাকার মধ্যে। বিক্রেতারা জানান, রমজানের শেষ দিকে এসে বিক্রি কয়েক গুণ বেড়েছে। ঈদের আগের রাত পর্যন্ত এই ব্যস্ততা বজায় থাকবে বলে আশা করছেন তারা।
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর মতবিনিময়
প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হলে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
আহ্বায়ক রুবেল আহমদ, সদস্য সচিব হুমায়ন রসিদ আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই
স্টাফ রিপোর্টার: সিলেট রেঞ্জের সেপ্টেম্বর/২০২৬ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
অপরাধের বিষাক্ত থাবায় ভাগারপাড় সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ