admin

প্রকাশিত: 1:39 PM, October 23, 2026

জৈন্তা রাজ্যের রাজধানী খ্যাত জৈন্তাপুর এখন পৌরসভা

জৈন্তা রাজ্যের রাজধানী খ্যাত জৈন্তাপুর এখন পৌরসভা

রাজু আহমেদ:

একসময় যে নিজপাট জৈন্তা রাজ্যের রাজধানী ছিল। সেই নিজপাট নিয়ে ই এবার পৌরসভা হলো জৈন্তাপুর। “পান পানি আর নারী এই তিন এ জৈন্তাপুরী “ খ্যাত ঐতিহাসিক প্রবাদের প্রাগৈতিহাসিক স্থান জৈন্তাপুর এখন পৌরসভা।

জৈন্তার রাজবাড়ী খ্যাত জন্তেসরি মন্দির এখনো যে ইতিহাসের সাক্ষী দেয়। সেই ইতিহাসকে পাকাপোক্ত করে দিয়েছেন এই অঞ্চলের এমপি প্রবাসী ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এমপি নির্বাচিত হয়ে মন্ত্রী আর মন্ত্রী হওয়ার পর মাত্র আট মাসের মাথায় ঐতিহাসিক স্থান জৈন্তাপুর কে পৌরসভায় উন্নীত করে দিয়েছেন।

১৮ অক্টোবর প্রকাশিত হয়েছে জৈন্তাপুর পৌরসভার গেজেট। গত ১৫ জুলাই জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর সদর ও নিজপাট ইউনিয়ন নিয়েএকটি পৌরসভা গঠনের জন্য ডিও লেটার প্রদান করেন সিলেট-৪ আসনের এমপি প্রবাসী ও শ্রম কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তার সেই প্রস্তাবনার আলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সরকারি সংস্থাসমূহ খুব দ্রুত আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে। মাত্র চার মাসের মাথায় গত ১৮ অক্টোবর জৈন্তাপুর কে পৌরসভা রূপান্তর করে গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

গেজেট প্রকাশের পর থেকেই পুরো জৈন্তাপুর উপজেলা জুড়ে একটা উৎসবের আমেজ বিরাজ করছে। জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম জানিয়েছেন পৌরসভার অন্তর্ভুক্ত হওয়া ২ ইউনিয়নের জনসাধারণ আনন্দিত। ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন নগরায়ন এবং মানুষের জীবন যাত্রার মান আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নুরুল ইসলাম বলেন, সিলেট ৪ আসনের আপাময় জনসাধারণ একজন সত্যিকারের জনপ্রতিনিধি নির্বাচিত করে দিয়েছেন। শুধু জৈন্তাপুর কেন তার মাধ্যমে কোম্পানীগঞ্জ গোয়াইনঘাট সহ সমগ্র অঞ্চলের কাঙ্খিত উন্নয়ন সাধিত হবে।


সর্বশেষ সংবাদ

সমকাল বিজ্ঞান বিতর্ক সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি অগ্রগামী

সমকাল বিজ্ঞান বিতর্ক সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি অগ্রগামী

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হল বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট অঞ্চল

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার এক জমকালো সংবর্ধনা প্রদান

জৈন্তা রাজ্যের রাজধানী খ্যাত জৈন্তাপুর এখন পৌরসভা

জৈন্তা রাজ্যের রাজধানী খ্যাত জৈন্তাপুর এখন পৌরসভা

রাজু আহমেদ: একসময় যে নিজপাট জৈন্তা রাজ্যের রাজধানী ছিল। সেই নিজপাট নিয়ে ই এবার পৌরসভা হলো জৈন্তাপুর। “পান পানি আর

গোয়াইনঘাটে নিহত যুবদল নেতা বদরুলের বাড়িতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

গোয়াইনঘাটে নিহত যুবদল নেতা বদরুলের বাড়িতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ

ভারত সফরে ফরাসি মন্ত্রী,পরিকল্পনায় বাংলাদেশও

ভারত সফরে ফরাসি মন্ত্রী,পরিকল্পনায় বাংলাদেশও

প্যারিসে সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে জানালেন নিকোলা ফরিসিয়ের মো.জুনেদ আহমদ,ফ্রান্স: দক্ষিণ এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী

জকিগঞ্জে অপরাধ দমনে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান ওসির

জকিগঞ্জে অপরাধ দমনে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান ওসির

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জকিগঞ্জ

কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

পাল্টা সংবাদ সম্মেলন ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’

পাল্টা সংবাদ সম্মেলন ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’

স্টাফ রিপোর্টার: পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও কোটি টাকার ভাড়া আত্মসাতের অভিযোগের তীব্র প্রতিবাদ ও স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। অভিযোগকে ‘সম্পূর্ণ