admin
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উন্নয়নকাজে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জনগণের ট্যাক্সের টাকার কোনো অপচয় সহ্য করা হবে না। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর কাজিরবাজার এলাকায় চলমান ড্রেন উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেন।
পরিদর্শনকালে সিসিক প্রশাসক কাজের গুণগত মান পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত প্রকৌশলী ও ঠিকাদারদের সাথে কথা বলেন। তিনি বলেন, “জনগণের দেওয়া করের অর্থেই সিটি কর্পোরেশনের যাবতীয় উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। তাই এই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। কোনোভাবেই উন্নয়নকাজে অনিয়ম বা অর্থের অপচয় বরদাশত করা হবে না। কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প সম্পন্ন করতে হবে।”
আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, “আমরা একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও আধুনিক নগর গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। এই লক্ষ্য বাস্তবায়নে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের যেমন আন্তরিক হতে হবে, তেমনি নগরবাসীর সক্রিয়
সহযোগিতাও একান্ত প্রয়োজন।” এসময় তিনি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার মাধ্যমে নগরকে পরিষ্কার রাখতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।
পরিদর্শনকালে প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন, সিসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ, উপসহকারী প্রকৌশলী বিজিত চন্দ্র দে ও মো. মাহবুবুর রহমান।
এছাড়া সংশ্লিষ্ট কাজের ঠিকাদার এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। সিসিক প্রশাসক কাজিরবাজার এলাকার ড্রেন সংস্কারের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং বর্ষা মৌসুমের আগেই জনগুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করার তাগিদ দেন।
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা রেজাউল হাসান লোদী (কয়েস লোদী)-এর নাম ও ছবি ব্যবহার
আলেম সমাজকে সাথে নিয়েই বিএনপি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় : ইমদাদ চৌধুরী সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ
সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি আলহাজ্ব
সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আজকের শিশু-কিশোররা আগামীর দেশ গড়ার কারিগর।
সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি