admin

প্রকাশিত: 9:16 AM, February 8, 2026

একটি রাজনৈতিক দল শুধুমাত্র ‘আল্লাহর আইন’ প্রতিষ্ঠার দোহাই দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে : খন্দকার মুক্তাদির

একটি রাজনৈতিক দল শুধুমাত্র ‘আল্লাহর আইন’ প্রতিষ্ঠার দোহাই দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে : খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার:

সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, একটি রাজনৈতিক দল শুধুমাত্র ‘আল্লাহর আইন’ প্রতিষ্ঠার দোহাই দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে। দেশ পরিচালনা নিয়ে তাদের কোন সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। তারা কিভাবে সিলেটের উন্নয়ন করবে, সিলেটে কিভাবে কর্মসংস্থান করবে, কিভাবে এই সিলেটে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে- বিষয়ে এখন পর্যন্ত তাদের কোন বক্তব্য নেই। তারা মুখে আল্লাহর আইন চায়, অথচ নিজেদের লোগো থেকে আল্লাহর নাম বাদ দিয়ে দিয়েছে। তারা নিজেরাই বলেছে, তারা ক্ষমতায় গেলে শরীয়া আইন করবেনা।

জনগণকে খুশি করার জন্য তারা মুখে এক কথা বলেন, আর অন্তরে আরেকটি কথা লালন করে। শুধুমাত্র চমক দেখিয়ে, রঙ্গিন স্বপ্ন দেখিয়ে কিছু সময়ের জন্য মানুষকে বিভ্রান্ত করা যায়। কিন্তু, দীর্ঘ সময়ের জন্য কোটি কোটি মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না। আপনাদের স্বরূপ বেরিয়ে আসবেই। তারা আমাদের মা বোনদের নিয়ে আপত্তিকর কথা বলছে। এদেশের অর্ধেক নারী জনগোষ্টিকে তারা মূল ধারার উন্নয়ন কর্মকান্ড থেকে বঞ্চিত রাখতে চায়। এদের ধ্যান ধারণা মধ্যযুগীয় ধ্যান ধারণা, এরা পশ্চাৎপদতার চিন্তা চেতনার ধারক। সুতরাং, ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে এদের বিরুদ্ধে গণরায় প্রদান করতে হবে। তিনি গতকাল শনিবার জিতু মিয়ার পয়েন্টে, কালিঘাট, মদিনা মার্কেটসহ বিভিন্নস্থানে গণসংযোগ, পথসভা ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

কালিঘাট আলী আমজদ পয়েন্টে ১৪নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর খানের সভাপতিত্বে ও ইকবাল আহমদ মাসুম এবং মুনিমুর রহমান তানিমের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মুনিম, ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমদ, ওয়ার্ড বিএনপির সংগঠনিক সম্পাদক শহিদুর রহমান খান, প্রনেশ দেব, জিয়াউর রহমান দিপন, ওয়বাদুর রহমান ফাহমি, শরীফ আহমদ, ইমতিয়ার হোসেন আরাফাত। আরও উপস্থিত ছিলেন সুমন চক্রবর্তী, মিতু মিত্র, দিদারুল ইসলাম সুমন, ওয়াহিদ বক্স প্রমুখ।

এদিকে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের (ইওম) প্রতিনিধি দল। শনিবার সকাল ১১টায় সিলেট নগরের একটি অভিজাত হোটেলের হলরুমে মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য (এমপি) ইভারস আইজাবস-এর নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে তারা খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে নির্বাচনের প্রচার কার্যক্রমে মাঠের সার্বিক অবস্থা, নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনের দিন ভোটারদের স্বতস্ফূর্ত নিশ্চিতকরণ এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশের ব্যাপারে তাঁর মতামত জানতে চান। বৈঠকে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রেস অফিসার এভারহার্ড লিউইসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সাথে আজ সকালে আমার বৈঠক হয়েছে। সেই বৈঠকে তারা মূলত: নির্বাচনের পরিবেশ কেমন, ভোটারদের নির্বাচনের প্রতি আগ্রহ, নারীসহ সব ধর্ম-বর্ণের মানুষের জন্য ভীতিহীন নির্বাচনের পরিবেশ আছে কি না- এসব সামগ্রিক বিষয়ে জানতে চেয়েছেন। তবে, বৈঠকে ইইউ মিশন নিজেদের কোন পর্যবেক্ষণ জানায়নি।

তিনি আরও বলেন, কোন দলের পক্ষে বা বিপক্ষে তাদের (ইইউ) অবস্থান নাই। ভোটের পরিবেশ কেমন সেটি পর্যবেক্ষণের জন্য তারা এসেছেন বলে আমাকে জানিয়েছেন। বৈঠকটি সমন্বয় করেন সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচনী মিডিয়া সেল এর সদস্য সাংবাদিক বদরুদ্দোজা বদর।


সর্বশেষ সংবাদ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

‎সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।