admin

প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৬

এমএ মালিকের প্রচারণায় সালাম-কাইয়ুম ও জামাল

এমএ মালিকের প্রচারণায় সালাম-কাইয়ুম ও জামাল

স্টাফ রিপোর্টার:

সিলেট-৩ (দক্ষিণ সুরমা-বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমএ মালিক। তাঁর পক্ষে ইতিমধ্যে এই আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। তার কারণ হচ্ছে এই আসনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে মাঠে নেমেছেন বাকি সকল মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা। এই আসে শক্তিশালী প্রার্থী ছিলেন ব্যারিস্টার এম এ সালাম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামার।

সবাই মাঠে এখন ধানের শীষের পক্ষ পাড়া মহল্লায় নেতাকর্মী ও সাধারণ মানুষকে নিয়ে প্রচার কর্মসূচি অব্যাহত রেখেছেন। ফেঞ্চুগঞ্জ ৯০ মেগাওয়াট জেটি ঘাটে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের সমর্থনে উঠান বৈঠকে উপস্থিত হয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার এম এ সালাম বিএনপির প্রার্থী এম এ মালিকের সমর্থনে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন।

ব্যারিষ্টার এম এ সালাম সিলেট-৩ অঞ্চল থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এর পূর্বে মনোনয়ন পত্র জমাদানের দিনে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীসহ সকল মনোনয়ন প্রত্যাশী ঐক্যবদ্ধভাবে এম এ মালিকের মনোনয়ন পত্র জেলা রিটার্নিং অফিসার সারোয়ার আলমের নিকট জমা দেন। নির্বাচনী প্রচারে প্রথমবারের মত এম এ সালাম এর সরব উপস্থিতি এম এ মালিকের ধানের শীষের বিজয়ের পথ আরও প্রশস্ত হলো।

এম এ মালিকের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম জোরদার করেছেন। এম এ মালিক বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের বোনদের জন্য ফ্যামিলি কার্ড ও ফ্যামিলি ট্রেনিং চালু করা হবে। এই কার্ডের আওতায় প্রতি পরিবারকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা দেওয়া হবে, যা টানা পাঁচ বছর কার্যকর থাকবে।

তিনি আরও বলেন, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। এর মাধ্যমে সার, বীজ ও আধুনিক কৃষি যন্ত্রপাতি সহজে পাওয়া যাবে। কৃষকদের কোনো ধরনের সুপারিশ ছাড়াই সুদমুক্ত ঋণ স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হবে বলে তিনি জানান।

এম এ মালিক বলেন, চা শ্রমিকদের জন্য আলাদা কার্ড এবং সাধারণ মানুষের জন্য হেলথ কার্ড চালু করা হবে, যাতে চিকিৎসাসেবা সহজলভ্য হয়। তিনি মাদকবিরোধী কার্যক্রম জোরদারের কথা উল্লেখ করে বলেন, দেশের যুবসমাজকে রক্ষায় বিএনপি কঠোর অবস্থান নেবে।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সমর্থন নিয়ে উন্নয়ন ও সেবার রাজনীতি বাস্তবায়নে বিএনপি প্রতিটি এলাকায় পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম আহমেদ নেহার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সকল পর্যায়ের অসংখ্য জনতা।


সর্বশেষ সংবাদ

সাবেক ছাত্রলীগ নেতার সহযোগী প্রতারক বেলাল গ্রেফতার, ভুক্তভোগী ব্যবসায়ী নিরাপত্তাহীনতায়

সাবেক ছাত্রলীগ নেতার সহযোগী প্রতারক বেলাল গ্রেফতার, ভুক্তভোগী ব্যবসায়ী নিরাপত্তাহীনতায়

সিলেটের ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা কালীঘাটের এক ব্যবসায়ীর প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাতের মামলায় বেলাল আহমদ নামের এক প্রতারককে গ্রেফতার করেছে

শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক

শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক

সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও: বাসদ ধনী তোষণের বাজেট নয় জনকল্যাণমুখী বাজেট, শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে

সুনামগঞ্জ জেলা পরিষদের বিশেষ বাজেট সভা সম্পন্ন

সুনামগঞ্জ জেলা পরিষদের বিশেষ বাজেট সভা সম্পন্ন

কার্যক্রমকে গতিশীল করতে হবে: মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের মাসিক সভা ও বিশেষ বাজেট সভা ২০২৬-২৭ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে বলে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রবাসী

শেখ হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

শেখ হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

স্টাফ রিপোর্টার: দুর্নীতির বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জন পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের কাছে রেড

শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও: বাসদ

শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও: বাসদ

ধনী তোষণের বাজেট নয় জনকল্যাণমুখী বাজেট, শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিল, এনসিটি

সুনামগঞ্জ জেলা পরিষদের বিশেষ বাজেট সভা সম্পন্ন

সুনামগঞ্জ জেলা পরিষদের বিশেষ বাজেট সভা সম্পন্ন

প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে জেলা পরিষদের কার্যক্রমকে গতিশীল করতে হবে: মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের মাসিক সভা ও বিশেষ বাজেট সভা