admin
প্রকাশিত: 4:08 PM, May 9, 2026
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে অকাল বৃষ্টি ও উজান থেকে আসা পানিতে তলিয়ে যাওয়া ধান স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কেটে দিয়ে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে উপজেলা আনসার ও ভিডিপি। গত ০৬ মে ২০২৬ তারিখে উপজেলার নিরাইয়ার হাওড়ে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিরাইয়ার হাওড়সহ উপজেলার নিচু এলাকার বোরো ধান তলিয়ে যায়। শ্রমিকের সংকট এবং আর্থিক টানাপোড়েনে অনেক গরিব ও অসহায় কৃষক তাদের একমাত্র ফসল ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েন। এমন পরিস্থিতিতে কৃষকদের ক্ষয়ক্ষতি লাঘবে উপজেলা আনসার ও ভিডিপির সদস্যরা স্বেচ্ছাশ্রমে ধান কাটার উদ্যোগ গ্রহণ করেন।
এ কার্যক্রমে নেতৃত্ব দেন ৬নং তাজপুর ইউনিয়নের দলনেতা মজমিল আলী। ধান কাটায় অংশ নেন, ৫নং গোয়ালাবাজার ইউনিয়নের দলনেতা শশাঙ্ক পাল, ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের দলনেতা দেলোয়ার হোসেন, ২নং সাদীপুর ইউনিয়নের আনসার প্লাটুন কমান্ডার দিলোয়ার হোসেন ও সহকারী প্লাটুন কমান্ডার সাজ্জাদুর রহমান, ৫নং গোয়ালাবাজার ইউনিয়নের আনসার প্লাটুন কমান্ডার আঙ্গুর মিয়া ও সহকারী প্লাটুন কমান্ডার উতপল চন্দ, ভিডিপি সদস্য জাহান মিয়া ও শিপন মিয়াসহ অন্যান্য সদস্যরা।
উপকৃত কৃষকরা জানান, ধান পানিতে ডুবে যাওয়ায় তারা ফসল হারানোর শঙ্কায় ছিলেন। আনসার ও ভিডিপি সদস্যরা এগিয়ে আসায় তারা সময়মতো ধান ঘরে তুলতে পেরেছেন। এই মানবিক উদ্যোগের ফলে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন।
আনসার ও ভিডিপির এই সময়োপযোগী ও নিঃস্বার্থ উদ্যোগটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বিপদের সময় সরকারি এই বাহিনীর এমন দায়িত্বশীল ভ‚মিকা অন্যান্য সামাজিক সংগঠনের জন্যও দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
বর্ষপূতি অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজার চালানসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে