admin
প্রকাশিত: 3:49 PM, November 24, 2026
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির বিট-৩ এর উপদেষ্টা মো. শামীম আহমদ চৌধুরীর মাধ্যমে ক্যান্সার আক্রান্ত রোগীকে ১ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সম্প্রতি ক্যান্সার আক্রান্ত সিলেট-১ আসনের জালালাবাদ থানাধীন বানাগাও ইউনিয়নের বনগাও গ্রামের বাসিন্দা আতাউর রহমানের হাতে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।
চেকের টাকা হস্তান্তরকালে মো. শামীম আহমদ চৌধুরী বলেন, সমাজের অসহায় ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। সমাজসেবা অধিদপ্তরের এই মানবিক উদ্যোগ রোগীর চিকিৎসায় কিছুটা হলেও স্বস্তি এনে দেবে। ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া ও অসুস্থ মানুষের কল্যাণে আমাদের এই সেবামূলক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা দলের সাবেক দুবারের সিনিয়র সহ-সভাপতি রাহেলা আক্তার চৌধুরী, সিলেট মহানগর ৩নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি রুবেনা আক্তার রুমি, ক্যান্সার আক্রান্ত আতাউর রহমান এবং তাঁর পরিবারের সদস্য রুফিয়া খাতুন ও তানিয়া খাতুন প্রমুখ।-বিজ্ঞপ্তি
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক
স্টাফ রিপোর্টার: সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক
আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র শ্রেণিকক্ষে শিক্ষার্থীর উপস্থিতি থাকার কথা দুই শতাধিক।