admin

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৬

ওসমানী মেডিকেলে বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন

ওসমানী মেডিকেলে বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন

সংগ্রামের পথ ভিন্ন, অভিন্ন লক্ষ্যে ঐক্যবদ্ধ এই প্রতিপাদ্যে নানা কর্মসূচির মাধ্যমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিভাগ ‘বিশ্ব ক্যান্সার দিবস ২০২৬’ উদযাপন করেছে।

গতকাল শনিবার ক্যান্সার বিভাগের বিভাগীয় প্রধান ডা. সরদার বনিউল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে সকাল ৯টায় কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য ক্যান্সার সচেতনতা র‌্যালি বের করা হয়। র‌্যালির উদ্বোধন করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. উমর রাশেদ মুনির, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. সালেহ আহমেদ এবং উপপরিচালক ডা. মাহবুবুল আলম। র‌্যালিটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেন, প্রতিরোধই প্রতিকারের চেয়ে শ্রেয়। তামাক ও তামাকজাত দ্রব্য পরিহার, নিয়মিত টিকাদান, শরীরচর্চা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মাধ্যমে ৩০ থেকে ৫০ শতাংশ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব

হাসপাতালের পরিচালক ডা. উমর রাশেদ মুনির বলেন, ক্যান্সার নির্ণয় থেকে শুরু করে নির্ণয়-পরবর্তী সকল চিকিৎসা সেবা প্রদানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বদ্ধপরিকর। ক্যান্সার বিভাগের বিভাগীয় প্রধান ডা. সরদার বনিউল আহমেদ বলেন, প্রতি পাঁচজন মানুষের মধ্যে একজনের জীবদ্দশায় ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। বিশ্বে প্রতিবছর প্রায় দুই কোটি মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয়। তাই প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তকরণ ও সঠিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে রোগীর জীবনযাত্রার মান উন্নত করা সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাইনি ও অবস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জামিলা খাতুন, সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খালেদ মাহমুদ, নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. নূরুল হুদা নাইম, প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. এম এ মান্নান, ক্যান্সার বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ওমর ফারুকসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, মিড লেভেল ডাক্তার ফোরামের সদস্য এবং সেবিকাবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ক্যান্সার একটি মারাত্মক রোগ হলেও সচেতনতা বৃদ্ধি, টিকাদান, প্রাথমিক শনাক্তকরণ ও সঠিক চিকিৎসার মাধ্যমে এটি প্রতিরোধ ও নিরাময় সম্ভব। সবাইকে ক্যান্সার সম্পর্কে সচেতন হয় একটি সুস্থ সমাজ গড়ে তোলার আহ্বান জানান তারা।


সর্বশেষ সংবাদ

খেলাধুলার প্রসারে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

খেলাধুলার প্রসারে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করতে

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই

ওয়ালটন প্লাজার উদ্যোগে দুই দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ইং তারিখে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে প্রস্তুতিমূলক সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে প্রস্তুতিমূলক সভা

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের

কোটি টাকার বিদ্যুৎ বিলের পরও অন্ধকারে সিলেটের গুরুত্বপূর্ণ জনপথ

কোটি টাকার বিদ্যুৎ বিলের পরও অন্ধকারে সিলেটের গুরুত্বপূর্ণ জনপথ

আব্দুল মাজিদ চৌধুরী : দিনের আলো ফুরোলেই যেন বদলে যায় সিলেট নগরীর চিত্র। যে নগরীতে প্রতি বছর কোটি কোটি টাকা

যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন প্রফেসর মুহাম্মদ ইউনূস ভ্যাটিকানে এআই ও পারমাণবিক অস্ত্র নিয়ে নোবেলজয়ীদের সম্মেলন

যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন প্রফেসর মুহাম্মদ ইউনূস ভ্যাটিকানে এআই ও পারমাণবিক অস্ত্র নিয়ে নোবেলজয়ীদের সম্মেলন

ফ্রান্স প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রের সমন্বয়ে সৃষ্ট বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশ্বের নোবেলজয়ীরা।

‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির

‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। সফল চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায় বিশেষ

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের, বিচারের দাবি স্বজনদের

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের, বিচারের দাবি স্বজনদের

বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের জকিগঞ্জ উপজেলার আলম হোসেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও

বিয়ানীবাজারে কলেজছাত্রের ওপর হামলার অভিযোগ, বিচার চাইতে গিয়ে হুমকির অভিযোগ

বিয়ানীবাজারে কলেজছাত্রের ওপর হামলার অভিযোগ, বিচার চাইতে গিয়ে হুমকির অভিযোগ

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের দাহাল গ্রামে এক কলেজছাত্রের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত