admin
প্রকাশিত: 1:04 PM, May 8, 2026
মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর:
সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজার সংযোগ সড়কের সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সংস্কার কাজ শেষ হওয়ার আগেই সড়কের একাধিক স্থানে ভয়াবহ ফাটল, খানাখন্দ সৃষ্টি এবং কার্পেটিং উঠে যাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে সিলেট-ঢাকা মহাসড়ক থেকে বুরুঙ্গা বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার অংশ সংস্কার করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, কাজের শুরু থেকেই গুণগত মান নিয়ে প্রশ্ন থাকলেও তা আমলে নেওয়া হয়নি। বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সংস্কার শেষ হওয়ার আগেই নতুন সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও পিচ উঠে গিয়ে কঙ্কালসার অবস্থা তৈরি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, নতুন কার্পেটিং করা রাস্তার অনেক জায়গায় এখনই ফাটল ধরেছে। স্থানীয় বাসিন্দা আব্দুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তা বানানো শেষ না হতেই ভেঙে যাচ্ছে। জনগণের টাকায় এমন নি¤œমানের কাজ মেনে নেওয়া যায় না।”
পরিবহন চালক আবুল হোসেন জানান, নবনির্মিত এই রাস্তা দিয়ে গাড়ি চালানো এখন ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “কিছুদিনের মধ্যে গর্ত আরও বাড়বে। মাইক্রোবাস বা টমটম গাড়ি গেলে গর্তে পড়ে নাট-বল্টু খুলে যাওয়ার দশা হবে।”
আরেক বাসিন্দা নুরুল ইসলাম বলেন, “৩ কিলোমিটার রাস্তার মান একদমই দুর্বল। দেখলেই বোঝা যায় কাজ ঠিকমতো হয়নি।” সমাজসেবক সফিকুল ইসলাম একে ‘পরিকল্পিত গাফিলতি’ উল্লেখ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
কাজের অনিয়ম ও নি¤œমানের সামগ্রী ব্যবহারের বিষয়ে বক্তব্য জানতে ওসমানীনগর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।
তবে এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন খান জানান, সরেজমিন পরিদর্শন ছাড়া এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা সম্ভব নয়। তিনি বলেন, “বুরুঙ্গা বাজার রাস্তা পরিদর্শন না করে এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে না।”
এদিকে অনিয়মের বিরুদ্ধে দ্রæত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। অন্যথায় কাজের গুণগত মান নিশ্চিত করতে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। এলাকাবাসীর দাবি, সরকারি অর্থের অপচয় রোধে অবিলম্বে এই সড়কের সংস্কার কাজ পুনরায় সঠিক তদারকির মাধ্যমে সম্পন্ন করা হোক।
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে
রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিলেট নগরীর জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে বেদম মারধর ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
নেপথ্যে জাবেদের ‘এজেন্ট নেটওয়ার্ক’ সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া ও মাদকের
চুনারুঘাট প্রতিনিধি: কলিহত জীবের দুঃখ মোচন ও শান্তি কামনায় হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার (২ নং ওয়ার্ড) পূর্ব বড়াইল গ্রামে শ্রীশ্রী মদনমোহন
নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার মায়ানগর গ্রামে পরিত্যক্ত শাখা বরাক নদী থেকে মায়া রাণী দাশ (৭০) নামে এক বৃদ্ধার