admin
প্রকাশিত: 12:59 PM, October 1, 2026
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর কানিশাইল ও ঘাসিটুলা এলাকার নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন প্রয়োজনীয় উদ্যোগ নেবে। ঘাসিটুলা কেন্দ্রীয় মসজিদের পাশের ড্রেন প্রশস্ত ও সংস্কার করা হবে। কানিশাইলে ছড়ার ওপর সেতু নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে স্কুলে যাতায়াত করতে পারে। পাশাপাশি খেলার মাঠ সংস্কার এবং বন্ধ হয়ে যাওয়া ড্রেনের অংশ পুনর্র্নিমাণ করা হবে। গতকাল বুধবার দুপুরে নগরীর কানিশাইল ও ঘাসিটুলা এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় এলাকাবাসী সিসিক প্রশাসকের কাছে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে খেলার মাঠের সংস্কার, ছড়ার ওপর সেতু নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং বন্ধ হয়ে যাওয়া ড্রেনের কারণে জলাবদ্ধতাসহ নানা দুর্ভোগের কথা জানান তারা।
এলাকাবাসীর বক্তব্য শুনে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “ঘাসিটুলা ও কানিশাইল এলাকা পরিদর্শন করলাম। এখানে কিছু সমস্যা রয়েছে। ঘাসিটুলা কেন্দ্রীয় মসজিদের পাশের ড্রেনটি প্রশস্ত ও সংস্কার করা হবে। কানিশাইলে ছড়ার ওপর একটি ব্রিজ নির্মাণ করা প্রয়োজন। ব্রিজ না থাকায় শিশুদের স্কুলে যাতায়াতে সমস্যা হয়। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।”
এ সময় ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক সাকিব আহমদ, সিলেট মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক সেলিম আহমদ, মহানগর বিএনপির সমাজসেবা বিষয়ক সম্পাদক শামীম আহমদ লোকমান, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি নিয়ামত এলাহী, মহানগর যুবদলের সহসাধারণ সম্পাদক মকছুদুল করিম ইমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর মতবিনিময়
প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হলে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
আহ্বায়ক রুবেল আহমদ, সদস্য সচিব হুমায়ন রসিদ আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই
স্টাফ রিপোর্টার: সিলেট রেঞ্জের সেপ্টেম্বর/২০২৬ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
অপরাধের বিষাক্ত থাবায় ভাগারপাড় সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ