admin

প্রকাশিত: 6:18 AM, November 4, 2026

কালারুকার গণমানুষের আস্থার প্রতীক তৃণমুলের পরীক্ষিত নেতা গোলাম মাহমুদ আজম

কালারুকার গণমানুষের আস্থার প্রতীক তৃণমুলের পরীক্ষিত নেতা গোলাম মাহমুদ আজম

রাজনীতি মানে নিছক ক্ষমতা বা পদ-পদবি নয়; রাজনীতি হলো মানুষের অধিকার আদায়ের সংগ্রাম এবং জনপদের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার আজীবন ব্রত। সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ঐতিহ্যবাহী কালারুকা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিবেদিতপ্রাণ ও পরিক্ষিত নেতা গোলাম মাহমুদ আজম তেমনই একজন জননেতা, যিনি বিগত আন্দোলন-সংগ্রামের উত্তাল দিনগুলোতেও সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে গেছেন।

গোলাম মাহমুদ আজম এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি দলের যেকোনো দুর্দিনে সবসময় মাঠের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। বিএনপির আদর্শকে বুকে ধারণ করে তিনি ছাত্ররাজনীতি থেকে শুরু করে আজ অবধি রাজপথের লড়াকু সৈনিক হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি এমসি কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক (২০০৫), ২২ নং ওয়ার্ড জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক (২০১২), সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক (২০১৬) এবং ফ্রান্স বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক (২০২২) হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি যেমন দলের শীর্ষ নেতৃত্বের আস্থা অর্জন করেছেন, তেমনি সাধারণ মানুষের হৃদয়েও জায়গা করে নিয়েছেন।

রাজনৈতিক প্রতিহিংসা ও দমন-পীড়নের শিকার হয়ে গোলাম মাহমুদ আজমকে বহু মামলার মুখোমুখি হতে হয়েছে। তাঁর বিরুদ্ধে মোট ২৩টি রাজনৈতিক মামলা রয়েছে এবং তিনি জীবনের বিভিন্ন সময়ে ১৩ বার কারাবরণ করেছেন। বিশেষ করে ৫ আগস্টের পূর্ববর্তী সময়গুলোতে মামলা মাথায় নিয়ে ফেরারি জীবনযাপন করেও তিনি কালারুকা ইউনিয়নের সাধারণ মানুষকে ছেড়ে দূরে সরে যাননি। জীবনের ঝুঁকি নিয়ে, সব বাধা-বিপত্তি উপেক্ষা করে তিনি সবসময় নিজ এলাকার মানুষের পাশে ছায়ার মতো থেকেছেন। তাঁর এই আপসহীন মনোভাব ও আত্মত্যাগ কালারুকা ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে এক অনন্য আস্থার সৃষ্টি করেছে।

শিক্ষাজীবনেও অত্যন্ত মেধাবী ছিলেন গোলাম মাহমুদ আজম। তিনি ১৯৯৭ সালে এস.এস.সি, ১৯৯৯ সালে এইচ.এস.সি, ২০০৩ সালে ডিগ্রি এবং পরবর্তীতে ২০০৭ সালে বি.বি.এ এবং ২০১১ সালে এম.বি.এ ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষে পেশাগত জীবনে একজন সফল ব্যবসায়ী হলেও তিনি কখনোই জনসেবা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেননি। ব্যবসা এবং রাজনীতি উভয় ক্ষেত্রেই তিনি তার সততা ও দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন।

কালারুকা ইউনিয়নের সার্বিক জীবনমান উন্নয়ন এবং একটি আধুনিক, মডেল ইউনিয়ন গড়ে তুলতে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন গোলাম মাহমুদ আজম। এলাকার অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামোগত উন্নয়নই তাঁর মূল লক্ষ্য। ইউনিয়নবাসীর দীর্ঘদিনের চাওয়াÑএকজন সৎ, শিক্ষিত, কর্মঠ ও জনবান্ধব প্রতিনিধি। কালারুকার সর্বস্তরের জনতা এবার তাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করে একটি স্বপ্নের ইউনিয়ন উপহার দেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহী।

আগামীর কালারুকা ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, জনকল্যাণমুখী ও উন্নত জনপদে রূপান্তর করতে গোলাম মাহমুদ আজম সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। কালারুকার মাটি ও মানুষের অধিকার আদায়ের এই অগ্রযাত্রায় গোলাম মাহমুদ আজম আজ গণমানুষের আস্থার অন্য নাম।


সর্বশেষ সংবাদ

তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজার চালানসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল

শমশেরনগর বাজারে পিয়াস ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

শমশেরনগর বাজারে পিয়াস ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর

ক্যান্সার আক্রান্ত রোগীকে শহর জসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে শহর জসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার: সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক