admin
প্রকাশিত: 11:15 AM, March 5, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের পাইকারি ব্যবসার প্রাণকেন্দ্র কালীঘাট এখন ভারতীয় চোরাই পণ্যের নিরাপদ স্বর্গরাজ্য। সীমান্ত পাড়ি দিয়ে আসা চিনি, পেঁয়াজ, জিরা, কসমেটিকসসহ বিভিন্ন অবৈধ পণ্যে সয়লাব পুরো বাজার। অভিযোগ উঠেছে, ছড়ারপাড় এলাকার ইকবাল হোসেন মাসুম ও শরীফ আহমদের নেতৃত্বাধীন একটি প্রভাবশালী সিন্ডিকেট পুরো বাজার নিয়ন্ত্রণ করছে। এই সিন্ডিকেটের দাপটে সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, তেমনি অস্তিত্ব সংকটে পড়েছেন বৈধ ব্যবসায়ীরা।
অনুসন্ধানে জানা যায়, কালীঘাটে প্রতিদিন গড়ে প্রায় দুই কোটি টাকার চোরাই পণ্য কেনাবেচা হয়। ভারত থেকে অবৈধ পথে আসা চিনি, পেঁয়াজ, জিরা, ফুসকা, মেহেদি, তেল ও চকলেট দখল করে নিচ্ছে সিলেটের বাজার। দেশি ও বৈধভাবে আমদানিকৃত পণ্যের তুলনায় এসব পণ্যের দাম কম হওয়ায় চোরাকারবারিরা সিন্ডিকেটের মাধ্যমে সহজেই তা বাজারজাত করছে। সাধারণ ব্যবসায়ীদের দাবি, চোরাই পণ্যের দাপটে বৈধ ব্যবসা টিকিয়ে রাখা এখন অসম্ভব হয়ে পড়েছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি, এই চোরাই সাম্রাজ্যের নেপথ্যে রয়েছেন ছড়ারপাড়ের ইকবাল হোসেন মাসুম এবং দুন্দা মিয়ার ছেলে শরীফ আহমদ। তাদের নিয়ন্ত্রণে থাকা প্রায় অর্ধশতাধিক সদস্য দিন-রাত ভারতীয় পণ্য বাজারে ঢোকানোর কাজ তদারকি করে।
অভিযোগ রয়েছে, প্রতিটি হাইড্রোলিক গাড়ি থেকে বস্তাপ্রতি প্রায় ১০০ টাকা করে চাঁদা আদায় করে এই সিন্ডিকেট। একটি গাড়িতে সাধারণত ১৮০ থেকে ২০০ বস্তা পণ্য থাকে, যা থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বা সিন্ডিকেটের বাইরে ব্যবসা করতে চাইলে তাদের পণ্য জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়।
সিন্ডিকেট সদস্য শরীফ আহমদের বিরুদ্ধে একসময় বিতর্কিত ভারতীয় ‘শিলং তীর বোর্ড’ পরিচালনার অভিযোগও রয়েছে। বর্তমানে তিনি সেই কারবার ছেড়ে চোরাচালান ও ঠিকাদারির আড়ালে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন বলে স্থানীয়দের দাবি। অভিযোগ রয়েছে, এই চক্রের সাথে কিছু প্রভাবশালী ব্যক্তি, অসাধু পুলিশ কর্মকর্তা এবং কতিপয় নামধারী সাংবাদিকের যোগসাজশ রয়েছে, যার ফলে তারা নির্বিঘ্নে এই কারবার চালিয়ে যাচ্ছে।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে শরীফ আহমদ বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। আমি বর্তমানে ঠিকাদারি করি। নির্বাচনের আগে তীর শিলং বোর্ড চালাতাম, এখন নেই।” ইকবাল হোসেন মাসুমকে নিজের লোক দাবি করলেও চোরাচালান নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, “কালীঘাটে অবৈধ পণ্য বা সিন্ডিকেটের বিষয়ে আমরা সতর্ক রয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” সীমান্ত রক্ষা ও রাজস্ব আয় নিশ্চিত করতে কালীঘাটে এমন প্রকাশ্য অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ ব্যবসায়ীরা।
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর মতবিনিময়
প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হলে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
আহ্বায়ক রুবেল আহমদ, সদস্য সচিব হুমায়ন রসিদ আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই
স্টাফ রিপোর্টার: সিলেট রেঞ্জের সেপ্টেম্বর/২০২৬ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
অপরাধের বিষাক্ত থাবায় ভাগারপাড় সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ