admin

প্রকাশিত: 1:07 PM, June 20, 2026

কালীঘাট বাজারে রঞ্জু ও পারভেজ সি অবৈধ বাণিজ্যে রাজস্ব হারাচ্ছে সরকারন্ডিকেট

কালীঘাট বাজারে রঞ্জু ও পারভেজ সি অবৈধ বাণিজ্যে রাজস্ব হারাচ্ছে সরকারন্ডিকেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালীঘাট বাজারে দীর্ঘদিন ধরে শ্রমিক হিসেবে কাজ করা রঞ্জু দেবের বিপুল সম্পদের উৎস নিয়ে স্থানীয় মহলে নানা গুঞ্জন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে আসা অবৈধ পণ্যের বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি এই সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে এই চক্রের আরেক প্রভাবশালী সদস্য পারভেজের নামও স্থানীয়দের মুখে মুখে।

স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন সূত্রে জানা গেছে, কালীঘাট বাজারের ‘রুদ্র ভ্যারাইটিজ সেন্টার’ ও ‘রুদ্র ট্রেডার্স’ নামক প্রতিষ্ঠানের আড়ালে পাইকারি ও খুচরা ব্যবসার পাশাপাশি একটি শক্তিশালী অবৈধ বাণিজ্য নেটওয়ার্ক পরিচালিত হচ্ছে। অভিযোগ রয়েছে, প্রতিদিন ভারত থেকে সীমান্ত পেরিয়ে আসা বিভিন্ন চোরাই পণ্য সরাসরি রঞ্জুর নিয়ন্ত্রণাধীন গুদামে মজুত করা হয়। এসব পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় প্রসাধনী সামগ্রী, চিনি, জিরা ও মেহেদিসহ বিভিন্ন খাদ্য ও ভোগ্যপণ্য। একটি সংঘবদ্ধ চক্রের সহায়তায় এই পণ্যগুলো সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় সরবরাহ করা হচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, রঞ্জু দেব ও পারভেজের নেতৃত্বে গড়ে ওঠা এই সিন্ডিকেটটি কালীঘাট বাজারকে চোরাই পণ্যের মূল ‘ট্রানজিট পয়েন্ট’ হিসেবে ব্যবহার করছে। সীমান্ত থেকে পণ্য আনা, সেগুলো সংরক্ষণ ও বাজারজাতকরণের পুরো প্রক্রিয়াটি এই দুইজনের সমন্বয়েই নিয়ন্ত্রিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।

এদিকে, কালীঘাট বাজারের সাধারণ ও বৈধ ব্যবসায়ীদের একটি বড় অংশ ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, এই বিশাল অবৈধ বাণিজ্যের কারণে সরকার প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি চোরাই পণ্যের সয়লাবের কারণে বৈধ উপায়ে ব্যবসা পরিচালনাকারীরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বাজারে সুষ্ঠু ও বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনতে তারা সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।

স্থানীয় সচেতন ব্যবসায়ীরা বলছেন, রঞ্জু দেব ও পারভেজের বিরুদ্ধে ওঠা এই চোরাচালান ও অবৈধ বাণিজ্যের অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হলে থলের বিড়াল বেরিয়ে আসবে। তারা অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনী, শুল্ক বিভাগ ও স্থানীয় প্রশাসনের সমন্বিত অভিযানের দাবি জানান।

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত রঞ্জু দেবের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

আজকের শিক্ষার্থীরাই আগামীর কর্ণধার: লোকমান আহমদ

আজকের শিক্ষার্থীরাই আগামীর কর্ণধার: লোকমান আহমদ

সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা লোকমান আহমদ বলেছেন, দেশের তরুণ জনশক্তির উন্নয়নের মধ্য দিয়েই প্রকৃত উন্নয়ন সম্ভব।

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেটে হোটেল শ্রমিকদের মিছিল-সমাবেশ

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেটে হোটেল শ্রমিকদের মিছিল-সমাবেশ

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেট নগরীতে মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা হোটেল

শীতের মৌসুমেও চড়া সবজির বাজার স্বস্তি নেই নবীগঞ্জের ক্রেতাদের

শীতের মৌসুমেও চড়া সবজির বাজার স্বস্তি নেই নবীগঞ্জের ক্রেতাদের

নবীগঞ্জ প্রতিনিধি: প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। ভোরের হিমেল হাওয়া আর ঋতু পরিবর্তনের আবহে মাঠে মাঠে শুরু হয়েছে শীতকালীন সবজির সমারোহ।

ছাত্রদল নেতা পলাশ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে : দোয়া কামনা

ছাত্রদল নেতা পলাশ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে : দোয়া কামনা

সম্প্রতি নগরীর সুবিদবাজারে এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শাহ আকাব উদ্দিন পলাশ। তিনি বর্তমানে নগরীর

প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে ফিজি হাইকমিশনারের সাক্ষাৎ

প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে ফিজি হাইকমিশনারের সাক্ষাৎ

ফিজিতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে সিলেটের সংবাদ ডেস্ক: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর

শাবিপ্রবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

শাবিপ্রবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের সাথে অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক