admin
প্রকাশিত: 7:32 AM, April 25, 2026
কিডনি ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে শহীদ মেমোরিয়াল গার্ডেন সিলেটে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সিলেট ক্যাডেট কলেজের পূর্ব পাশে কোম্পানীগঞ্জ রাস্তা থেকে শহীদ মেমোরিয়াল গার্ডেন এর ১ কিলোমিটার রাস্তাজুড়ে বিভিন্ন প্রজাতির কয়েকশো বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে পরিবেশবাদী সংগঠন ‘অমরাবতী’, নৃত্য সংগঠন ‘নৃত্যশৈলী’সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
বৃক্ষরোপনের পূর্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিডনি ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক কর্নেল (অব.) মুহাম্মদ আব্দুস সালাম (বীরপ্রতীক)। এ সময় তিনি বলেন, প্রকৃতি আমাদের অস্তিত্বের অংশ। এই পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। গাছ পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের মনকেও প্রশান্তি দেয়। একটা সুস্থ সুন্দর বাসযোগ্য পৃথিবীর স্বপ্ন দেখতে হলে আমাদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। বসতবাড়ির আশপাশ ও ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করতে হবে। তিনি আরো বলেন, আমাদের কেবল বৃক্ষরোপণ করেই বসে থাকলে চলবে না। গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যাও করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, মিসেস নুরুন্নাহার সালাম, অমরাবতীর মুখ্য সমন্বয়ক খোরশেদা তাহমিন শিমু, পরিবেশবিদ আব্দুল করিম কীম, গবেষক অপূর্ব শর্মা, মিসেস ফরিদা নাসরিন, সংস্কৃতি ব্যক্তিত্ব বিভাস শ্যাম যাদন, আসাদুজ্জামান সায়েম, নৃত্যশৈলীর পরিচালক নীলাঞ্জনা জুঁই, মহিবুর রহমান রাসেল, জিয়া ইসলাম, নায়মা তুলি, রোমেনা বেগম রুজি, সুমন বিন বাসিত, আবুল কাশেম, কামরান আহমদ, জাফর সাদেক, বদরুল আলম, সুলতানা সাত্তার, দিলরুবা মুনমুন, নুসরাত জাহান, এস জায়গীরদার বাবলা, সাবিহা সুলতানা, জান্নাত আরা খান পান্না প্রমুখ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে
– শাহাব উদ্দিন: দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সভাপতি, সিলেট-মৌলভী বাজার – শ্রীমঙ্গল এসএমএস পরিবহনের চেয়ারম্যান আলহাজ্ব সাহাব উদ্দিন বলেছেন, সোমবারের
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার প্রায় তিন লাখ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন নতুন
স্টাফ রিপোর্টার: সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজারের ব্যবস্থাপনা ও দানের টাকার আয়-ব্যয়ের হিসাব নিয়ে দীর্ঘদিনের বিরোধ ফের নতুন করে চাঙা
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে