admin
প্রকাশিত: 4:53 PM, November 22, 2026
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী নূরানী হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার যৌথ উদ্যোগে ১০ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আগামী শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ২টা থেকে মধ্যরাত পর্যন্ত মসজিদ প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে সভাপতিত্ব করবেন জকিগঞ্জের সোনাসার মাদ্রাসার মুহতামিম মাওলানা রেজাউল করিম জালালী এবং মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদের ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লী সৈয়দ মোহাম্মদ কাওছার আলী।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মুফতি জুনাঈদ আহমদ আনসারী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. জিয়াউল হক জিয়া।
মাহফিল সফল ও সার্থক করে তুলতে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সৈয়দ মো. কাওছার আলী নূরানী হাফিজিয়া মাদ্রাসার সহ-সভাপতি সৈয়দ মো. মশাহিদ আলী ও সহ-সভাপতি মো. সুরুজ আলী।-বিজ্ঞপ্তি
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য : তাহসিনা রুশদীর লুনা এমপি প্রবাসে থেকেও বিশ্বনাথের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের ছালিম
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সকল নৈরাজ্য অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে মাওলানা এমরান আলম বাংলাদেশ খেলাফত মজলিস বি.কে.এম সিলেট মহানগরীর ১১, ১২ ও ১৩নং
সিলেট মহানগরীতে মশার উপদ্রব বৃদ্ধি ও ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) মশারি টাঙিয়ে প্রতীকী
সারাদেশে আদালতে বিচারাধীন মামলাগুলো নিয়ে বাদী ও বিবাদী পক্ষ দিনের পর দিন ঘুরতে হচ্ছে। হচ্ছে না দ্রুত নিষ্পত্তি। কেউ কেউ
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,