admin
প্রকাশিত: ৯:১০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫
সিলেট নগরীর কুয়ারপাড় এলাকায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) সকালে এলাকার ইঙ্গুলাল রোডের ৪৯/২ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম রাজু আহমদ (৩০)। তিনি নরসিংদী জেলার বাগদি গ্রামের মৃত ইয়ার হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে ঘরের ভেন্টিলেটরের সঙ্গে গলায় গামছা বাঁধা অবস্থায় রাজুর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। এসময় ঘটনাস্থলের আশপাশে পাওয়া পাপ্পু নামের এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাটি নিশ্চিত করে বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
প্রশাসনিক অনুমতি ও তথ্য আদান-প্রদান নিয়ে প্রশ্ন, অভিযোগ অস্বীকার সংশ্লিষ্টদের স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইজারাবহির্ভূত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে
সিলেট নগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন ফাত্তাহ এবং তাঁর চাচাতো ভাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক
ওসমানীনগর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত ওয়াশব্লক প্রকল্পসমূহের তালিকা, নির্মাণমান এবং বাস্তবায়ন অগ্রগতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
সিলেটের ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানকে ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী ময়নুল ইসলাম ওরফে ‘ডেবিল
মো: জুনেদ আহমদ, ফ্রান্স: বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর
রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ: সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকারি বরাদ্দের লবণ বিক্রির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে
সিলেটের জন্য সুসংবাদ বয়ে আনলেন সিলেট-৬ আসনের এমপি এমরান চৌধুরী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের প্রশ্নের জবাবে মিললো সুখবর সিলেটের সংবাদ