admin
প্রকাশিত: 6:12 AM, June 25, 2026
মো.জুনেদ আহমদ, ফ্রান্স:
চার দিনের সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। গতকাল বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে হাই-স্পিড (বুলেট) ট্রেনে বেইজিংয়ের চাওইয়াং রেলওয়ে স্টেশনে পৌঁছালে চীন সরকার তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘লাল গালিচা’ সংবর্ধনা এবং আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ প্রদান করে। প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
স্টেশনে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ দেশটির ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে বিশেষ মোটর শোভাযাত্রার মাধ্যমে তাঁকে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই স্টেট গেস্ট হাউসে’ নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পরও চীন সরকারের পক্ষ থেকে তাঁকে পুনরায় লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানে সরকারি সফর সফলভাবে সম্পন্ন করে স্থানীয় সময় দুপুর ২টায় বেইজিংয়ের উদ্দেশে রওনা হন। দালিয়ানে অবস্থানকালে গত মঙ্গলবার তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডঊঋ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনের ঈষরসধঃব খবধফবৎংযরঢ় রহ ধ ঝযরভঃরহম এষড়নধষ খধহফংপধঢ়ব শীর্ষক সেশনে বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক অংশীদারিত্ব, প্রযুক্তি বিনিময়, টেকসই অর্থায়ন এবং যৌথ প্রতিশ্রুতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনের ফাঁকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলোইস জভিংগির সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় আলোইস জভিংগি প্রধানমন্ত্রীকে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।
বুধবার সকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী। অধিবেশনের সাইডলাইনে তিনি বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ অধিবেশনে সাতটি দেশের প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেন। বিরতিতে বিশ্বনেতারা এক যৌথ ফটোসেশনে অংশ নেন। এবারের সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশের প্রায় ১ হাজার ৭০০ সরকারি প্রতিনিধি, নীতিনির্ধারক, ব্যবসায়ী এবং প্রযুক্তি উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রীর বেইজিং সফরের মূল কর্মসূচি শুরু হবে বৃহস্পতিবার (২৫ জুন)। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ইধহমষধফবংয ওহাবংঃসবহঃ ঋড়ৎঁস-এ তিনি প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন। ফোরামে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, ব্যবসাবান্ধব নীতিমালা, অবকাঠামোগত উন্নয়ন এবং উদীয়মান অর্থনৈতিক খাতসমূহ তুলে ধরা হবে।
এতে অংশগ্রহণকারী চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়িক নেতারা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করবেন বলে আশা করা হচ্ছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জনাব তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়া ছিল তাঁর প্রথম সরকারি বিদেশ সফর। আর প্রধানমন্ত্রী হিসেবে চীন সফর হচ্ছে তাঁর দ্বিতীয় বিদেশ সফর।
গত ২১ জুন দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছালে দেশটির ধর্মমন্ত্রী ড. জুলকিফলি হাসান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তাঁর একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে দুই নেতা যৌথ সংবাদ ব্রিফিংয়ে অংশ নেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সফর শেষে উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তাঁর সহধর্মিণীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
মালয়েশিয়া সফর শেষে ২২ জুন প্রধানমন্ত্রী চীনের দালিয়ানের উদ্দেশে যাত্রা করেন। দালিয়ান ঝৌশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর বাই ইং তাঁকে অভ্যর্থনা জানান। পরে চীন সরকারের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
সংশ্লিষ্ট মহলের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফর বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও অবকাঠামোগত সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম
ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে
সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল