admin
প্রকাশিত: 1:25 PM, May 4, 2026
স্টাফ রিপোর্টার:
দেশের স্বাস্থ্যখাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কেন্দ্রীয় চিকিৎসা সরঞ্জামাগার (সিএমএসডি) ঘিরে উঠেছে বিস্তর অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক অরাজকতার অভিযোগ।
প্রতিষ্ঠানটির উপ-পরিচালক ডাঃ তৌহিদ আহমেদের (দাপ্তরিক কোড: ১০৯৬৩০) বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম, বিধিবহির্ভূত ক্রয় এবং চরম দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে, যা বর্তমানে স্বাস্থ্য ও সংশ্লিষ্ট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৩০তম ব্যাচের শিক্ষার্থী ডাঃ তৌহিদ ছাত্রজীবনে নিষিদ্ধ ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী সচিব কমিটির আশীর্বাদে তিনি সিএমএসডিতে দীর্ঘ পাঁচ বছর ধরে নিজের অবস্থান পাকাপোক্ত করেন। এমনকি জ্যেষ্ঠতা উপেক্ষা করে সহকারী পরিচালক (এডি) পদ থেকে সরাসরি উপ-পরিচালক পদে তাকে বিধিবহির্ভূতভাবে পদায়ন করা হয়।
করোনা মহামারির সময় এন-৯৫ মাস্ক, রেমডেসিভির ইনজেকশনসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার তোয়াক্কা করা হয়নি। সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে সম্ভাব্য বাজারমূল্যের চেয়ে অনেক উচ্চমূল্যে এসব সামগ্রী কেনা হয়। বর্তমানে এসব সামগ্রীর একটি বড় অংশ ‘ওয়েস্টেজ’ হিসেবে পানির দরে বিক্রি করা হয়েছে এবং কিছু মালামাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, যার ফলে সরকারের কোটি কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
সিএমএসডিতে বর্তমানে প্রায় ১২ লাখ পিপিই যথাযথ সংরক্ষণ ও ব্যবস্থাপনার অভাবে পচে নষ্ট হচ্ছে। কয়েক কোটি টাকা মূল্যের এই সুরক্ষা সামগ্রীগুলো তদারকির দায়িত্ব ডাঃ তৌহিদের অধীনে থাকলেও তিনি কোনো কার্যকর পদক্ষেপ নেননি বলে অভিযোগ উঠেছে।
দাপ্তরিক কাজে ডাঃ তৌহিদের বিরুদ্ধে গুরুতর অবহেলার প্রমাণ পাওয়া গেছে। একজন টেবিল টেনিস খেলোয়াড় হওয়ায় তিনি প্রায়ই অফিস সময়ে কাজ বন্ধ রেখে টেবিল টেনিস ও ব্যাডমিন্টন খেলায় মত্ত থাকেন। এটি তার সহকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এছাড়া প্রযুক্তিগত কর্মকর্তা না হওয়া সত্তে¡ও প্রতিবছর সরকারি অর্থায়নে জাপান ও জার্মানি ভ্রমণসহ বিভিন্ন কমিটির সদস্য হয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অপারেশন প্ল্যানের গাড়ি ও জ্বালানি খরচ রাজস্ব খাত থেকে মেটানো হলেও ডাঃ তৌহিদ তা বিধি বহির্ভূতভাবে ব্যবহার করছেন। উন্নয়ন প্রকল্পের দুটি গাড়িও তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন, যার কোনো বৈধ অনুমোদন নেই। একই সঙ্গে মালামাল ক্রয় ও মূল্যায়ন কমিটিতে থাকায় ‘স্বার্থের সংঘাত’ তৈরি হয়েছে।
২০২৪ সালের ৮ আগস্ট ছাত্র আন্দোলনে তাকে প্রকাশ্যে ‘দুর্নীতিবাজ’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। বর্তমানে দুর্নীতি দমন কমিশনেও (দুদক) তার বিরুদ্ধে একাধিক অভিযোগ বিচারাধীন রয়েছে। এছাড়া তার বাড়ি ফরিদপুরে হলেও তিনি সিলেটে অবস্থানের অজুহাতে প্রতি সপ্তাহে বিমানে যাতায়াত করেন এবং প্রশাসনিক পরিচয়ে ভিন্ন সুবিধা গ্রহণ করেন।
স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট বিশ্লেষকরা বলছেন, একজন চিকিৎসকের পেছনে রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় হয়। সেই চিকিৎসক যদি জনগণের সেবার বদলে ব্যক্তিগত স্বার্থে লিপ্ত হন, তবে তা গোটা স্বাস্থ্য ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে দ্রæত আইনি ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। এসব অভিযোগের বিষয়ে ডাঃ তৌহিদ আহমেদ বা সিএমএসডি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে
– শাহাব উদ্দিন: দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সভাপতি, সিলেট-মৌলভী বাজার – শ্রীমঙ্গল এসএমএস পরিবহনের চেয়ারম্যান আলহাজ্ব সাহাব উদ্দিন বলেছেন, সোমবারের
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার প্রায় তিন লাখ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন নতুন
স্টাফ রিপোর্টার: সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজারের ব্যবস্থাপনা ও দানের টাকার আয়-ব্যয়ের হিসাব নিয়ে দীর্ঘদিনের বিরোধ ফের নতুন করে চাঙা
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে