admin

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৬

কোম্পানীগঞ্জে কিশোরী অপহরণ ভৈরব থেকে আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার

কোম্পানীগঞ্জে কিশোরী অপহরণ ভৈরব থেকে আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জে প্রেমের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণের ঘটনায় প্রধান আসামি কামাল হোসেনকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব। গত সোমবার কিশোরগঞ্জের ভৈরব থানাধীন কালিপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত কামাল হোসেন কোম্পানীগঞ্জের চন্দ্রনগর গ্রামের বাবুল মিয়ার ছেলে। র‌্যাব জানিয়েছে, কামাল বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, ভিকটিম কিশোরী কোম্পানীগঞ্জের নতুন জীবনপুর এলাকার বাসিন্দা। কামাল হোসেন বিভিন্ন সময় ওই এলাকায় যাতায়াতের সুবাদে কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয় এবং কামাল ওই কিশোরীর সাথে সম্পর্ক রাখবে না বলে প্রতিশ্রুতি দেয়।

তবে গত ১৬ মার্চ রাতে কামাল হোসেন ও তার সহযোগীরা কিশোরীকে ভুল বুঝিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের দাদা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর একটি দল সোমবার ভৈরবের কালিপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে পলাতক আসামি কামালকে গ্রেফতারের পাশাপাশি অপহৃত কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, সোমবার রাতেই আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। কিশোরীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

রুবেল আহমদ: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর

জৈন্তাপুরের গর্ব নাজিম, অলিম্পিক  ফুটবল দলে ডাক পেলেন

জৈন্তাপুরের গর্ব নাজিম, অলিম্পিক  ফুটবল দলে ডাক পেলেন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া (জুয়াইরটুল) গ্রামের বাসিন্দা ও মতিন মিয়ার পুত্র, উদীয়মান ফুটবলার মোঃ নাজিম

মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মাহমুদ আলীর ইন্তেকাল: মহানগর বিএনপির শোক

মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মাহমুদ আলীর ইন্তেকাল: মহানগর বিএনপির শোক

সিলেট মহানগরীর মাছিমপুর হাকিম বাড়ি নিবাসী এবং মাছিমপুর জামিয়া মসজিদের মোতাওয়াল্লী হাজী মো. মাহমুদ আলী আর নেই।  শুক্রবার সকাল ৬

জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা

জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা

বজ্রপাত রোধে তালগাছ রোপণে গুরুত্ব সপ্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ :  সিলেটের জকিগঞ্জে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ

হাদারপার বাজারে তৃতীয় লিঙ্গের  ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য!

হাদারপার বাজারে তৃতীয় লিঙ্গের  ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য!

এ কে আজাদ, গোয়াইনঘাট:  সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মৃত্যু ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে

আকস্মিক পরিদর্শনে ৩ স্কুল,  একটিতেও পাননি শিক্ষকের দেখা এমপি কামরুলের ক্ষোভ

আকস্মিক পরিদর্শনে ৩ স্কুল,  একটিতেও পাননি শিক্ষকের দেখা এমপি কামরুলের ক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি:  সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে একজন শিক্ষকেরও দেখা পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য

ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন উন্নয়নে একাধিক বরাদ্দ ঘোষণা

ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন উন্নয়নে একাধিক বরাদ্দ ঘোষণা

ছাতক প্রতিনিধি:  সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন গতকাল বৃহস্পতিবার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও-গনেশপুর কেন্দ্রীয় ঈদগাহ

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বি কমিটির জরুরী সভা

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বি কমিটির জরুরী সভা

১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী