admin
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মিরগঞ্জ বাজার এলাকায় কুশিয়ারা নদীর তীব্র ভাঙনে কয়েকটি বসতবাড়ি বিলীন হওয়ার খবর শুনে গভীর রাতে দুর্ঘটনাস্থলে ছুটে গেছেন সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
গত মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে তিনি ক্ষতিগ্রস্ত ফতেহপুর গ্রাম পরিদর্শনে যান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের তাৎক্ষণিক পুনর্বাসনের ব্যবস্থা করেন। নদী ভাঙনের শিকার পরিবারগুলোকে পবিত্র রমজান মাসের বাকি দিনগুলোর জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদানের ঘোষণা দেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে হঠাৎ করেই নদীর স্রোত বৃদ্ধি পাওয়ায় ফতেহপুর গ্রামের আবুল, আবুল খায়ের, আব্দুল, হারুন ও সুফিয়া খাতুনের বসতভিটা নদীগর্ভে তলিয়ে যায়। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসী এগিয়ে আসায় কোনো প্রাণহানি না ঘটলেও সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়ে পরিবারগুলো।
ঘটনার পরপরই এমপির এমন দ্রæত উপস্থিতিতে অভিভ‚ত স্থানীয় বাসিন্দারা। বৈঠকে উপস্থিত এলাকাবাসী মন্তব্য করেন, “স্বাধীনতার পর থেকে এই প্রথম এমন জনবান্ধব এমপি দেখলাম, যিনি খবর পাওয়া মাত্রই গভীর রাতে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আগে অনেক এমপিকে বিপদের সময় খুঁজেও পাওয়া যেত না।”
পরিদর্শনকালে এমপি এমরান চৌধুরী বলেন, “আমি আপনাদের সেবক হিসেবে পাশে থাকতে চাই। বুধবারই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং প্রকৌশলীরা এলাকা পরিদর্শন করবেন। স্থায়ীভাবে নদী ভাঙন রোধে দ্রæততম সময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।”
এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্থানীয়রা গোলাপগঞ্জ-বিয়ানীবাজার এলাকার নদী ভাঙন সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান।
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে সিলেট আর্ট এন্ড
৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,
সিলেট সিটি করপোরেশনের চৌকিদেখী এলাকার শাহপরান প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থী মারিয়া মেহজাবিন মাওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতার উশু ইভেন্টে গোল্ড মেডেল
ড্রেজারে বালু কাটছে আলীম সিন্ডিকেট স্টাফ রিপোর্টার: সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে, কোনো প্রকার টেন্ডার বা ইজারা ছাড়াই সিলেটের গোয়াইনঘাট উপজেলার
সাকির আমিন, ছাতক: সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নের আন্ধারী গাঁও,মল্লিক পুর,কেশব পুর ও বাউশা ডহর (গভীর) নামক স্থানে সুরমা নদীর ভাঙনে
সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নাধীন পুটিকাটা বিল জলমহাল ১৪৩৩-১৪৩৫ বাংলা সনের চৈত্র পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ৩,০৮,২২৪ (তিন লক্ষ আট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত
জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ভাগ কৃষি খাতে বরাদ্দ ও হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানসহ ১০দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক