admin
প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৩ আসনের বিএনপি প্রার্থী এম এ মালিক জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার জন্য কাতার সরকার একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রেখেছে। মেডিকেল বোর্ডের পরামর্শ এলে তাঁকে বিদেশে নেওয়া হবে।
বুধবার বিকেলে দক্ষিণ সুরমার সিলাম এলাকায় বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিল ও শিরনী বিতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানিয়েছেন।
মালিক আরও বলেন, বেগম জিয়ার রোগমুক্তি কামনায় পূর্ব ঘোষিত জনসংযোগ কর্মসূচি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে, বিএনপির নেতাকর্মীরা মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাসহ মানুষের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন দোয়ার জন্য।
তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে একত্রে দেশের কল্যাণ ও সমৃদ্ধির জন্য কাজ করছে বলেও জানান। এসময় স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস ও মিনিবাস মালিক গ্রুপের বিশেষ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ এক্সপ্রেস বাস মৌলভীবাজার সড়ক দিয়ে চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছিল
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি এলাকায় ‘ছাত্রাবাস মালিক সমিতি, এর এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আগামী
এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক নারী হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব ও
গত ১৪ ও ১৬ মে দুই পর্বে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রাশেদ
রুবেল আহমদ: শ্রমও ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নদী ভাঙন রোধ
এ কে আজাদ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এ
বিশ্বনাথ প্রতিনিধি: গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ হলো কমিউনিটি ক্লিনিক। প্রতিটি কমিউনিটি
মোঃ আল আমীন, জগন্নাথপুর: রিয়াজ রহমান, জগন্নাথপু থেকে: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের সুইচ গেইট এলাকার পূর্ব