admin

প্রকাশিত: 5:35 PM, July 18, 2026

খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস সম্পন্ন

খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস সম্পন্ন

‘স্বৈরতন্ত্রের পথ রোধ করতে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার নিশ্চিত করতে হবে’ : ড. আহমদ আব্দুল কাদের

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেছেন- “ইসলাম একটি সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। রাজনৈতিক ভাবে কোন ভূখণ্ডে ইসলামের আদর্শিক বিজয় তথা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সকল ইসলামী শক্তির ঐক্যের বিকল্প নেই। এই ঐক্য সকল মত ও মাসলাকের প্রতি পারস্পরিক সম্মান, সৌহার্দ এবং নেতৃত্বের সমমর্যাদা ও মূল্যায়নের উপর ভিত্তি করে গড়ে উঠবে। এ ক্ষেত্রে ১৯৫১ সালের সর্বদলীয় উলামায়ে কেরামের ২২দফা মূলনীতি একটি বাস্তব উদাহরণ। খেলাফত মজলিস এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। কাউকে খাটোঁ করে বা মুসলমানদের মৌলিক ন্যায্য অধিকারকে জলাঞ্জলী দিয়ে বৃহত্তর ইসলামী ঐক্যের চুড়ান্ত লক্ষ্যে আগানো যায়না। তিনি আরো বলেন- ’বালাদেশের সংবিধানে প্রয়োজনীয় সংস্কার সবাই চান। কিন্তু যার যার সুবিধানুযায়ী সংস্কারের পক্ষে সবার অবস্থান। জন প্রত্যাশা পুরণ হোক, স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের সকল পথ রুদ্ধ হোক; তা জনসমক্ষে বললেও আচার-আচরণে, সার্বিক কার্যকলাপে মনে হয় অনেকেই পুরনো বন্দোবস্তকে আকড়ে থাকতে চান। খেলাফত মজলিস মনে করে বর্তমান সরকারের প্রধানতম দায়িত্ব হলো স্বৈরতন্ত্রের সকল পথ রোধ করার লক্ষে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার নিশ্চিত করা।’ তিনি গতকাল শুক্রবার খেলাফত মজলিস সিলেট জোনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী তরবিয়তি মজলিসে প্রধান অতিথির আলোচনায় উপরোক্ত কথাগুলো বলেন।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোনের পরিচালক মাওলানা শামসুজ্জামান চৌধুরী’র সভাপতিত্বে এবং সহকারী জোন পরিচালক ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান এর পরিচালনায় সিলেট বিভাগের নির্ধারিত দায়িত্বশীলদের নিয়ে নগরীর পূর্বজিন্দাবজারস্থ একটি কনফারেন্স হলে আয়োজিত তরবিয়তি মজলিসে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন সংগঠনের যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডাঃ এ.এ তাওসিফ। শুরুতে মহাগ্রন্থ আল-কোরআনের দারস পেশ করেন কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আব্দুস সবুর। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মধ্যপ্রাচ্য জোন পরিচালক মাওলানা আহমদ বিলাল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, হবিগনজ জেলা সহ-সভাপতি মাওলানা আবদাল হোসাইন খান, সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, আব্দুল হান্নান তাপাদার, সিলেট জেলা সহ-সভাপতি এডভোকেট মুহাম্মদ ফজর আলী, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক, সিলেট মহানগর সাধারণ সম্পাদক হাফিজ মাও. জাবেদুল ইসলাম চৌধুরী, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন প্রমুখ।

আপলোড: শিউলি


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট লায়ন্স চক্ষু হাসপাতালের বহিঃবিভাগের চিকিৎসাসেবা উদ্বোধন চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

সিলেট লায়ন্স চক্ষু হাসপাতালের বহিঃবিভাগের চিকিৎসাসেবা উদ্বোধন চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে

শ্রমিক ধর্মঘটের প্রতিবাদে কেন্দ্রীয় বাস টার্মিনালে সভা জনস্বার্থ বিরোধী এই পরিবহন ধর্মঘট প্রতিহত করতে হবে

শ্রমিক ধর্মঘটের প্রতিবাদে কেন্দ্রীয় বাস টার্মিনালে সভা জনস্বার্থ বিরোধী এই পরিবহন ধর্মঘট প্রতিহত করতে হবে

– শাহাব উদ্দিন: দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সভাপতি, সিলেট-মৌলভী বাজার – শ্রীমঙ্গল এসএমএস পরিবহনের চেয়ারম্যান আলহাজ্ব সাহাব উদ্দিন বলেছেন, সোমবারের

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা

ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দৃষ্টিনন্দন ভবনে কাক্সিক্ষত সেবা মিলছে না, জনবল ও যন্ত্রপাতির তীব্র সংকট

ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দৃষ্টিনন্দন ভবনে কাক্সিক্ষত সেবা মিলছে না, জনবল ও যন্ত্রপাতির তীব্র সংকট

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার প্রায় তিন লাখ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন নতুন

শাহপরান (রহ.) মাজার ব্যবস্থাপনা ও আয়-ব্যয় নিয়ে চরম অস্থিরতা

শাহপরান (রহ.) মাজার ব্যবস্থাপনা ও আয়-ব্যয় নিয়ে চরম অস্থিরতা

স্টাফ রিপোর্টার: সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজারের ব্যবস্থাপনা ও দানের টাকার আয়-ব্যয়ের হিসাব নিয়ে দীর্ঘদিনের বিরোধ ফের নতুন করে চাঙা

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত

গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে