admin
প্রকাশিত: 4:07 PM, March 9, 2026
জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার আহ্বায়ক লিটন আহমদ বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের ফসল আজকের গণতান্ত্রিক সরকার। জাতিকে ফ্যাসিবাদ মুক্ত করতে ও গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় জুলাই যোদ্ধাগণ অগ্রনী ভুমিকা পালন করেছেন। দেশ ও জাতির স্বার্থ সংরক্ষণ এবং জুলাই গণঅভ্যুত্থানের আশা আকাঙ্খা পূরণে জুলাই যোদ্ধাদের অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে। ন্যায্য দাবী দাওয়া আদায়ে জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি গতকাল রবিবার গোলাপগঞ্জ উপজেলা জুলাই যোদ্ধা সংসদের উদ্যোগে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা সদরের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত মাহফিলে জুলাই শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা এবং দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পালন করা হয়।
জুলাই যোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জুলাই যোদ্ধা সংসদের সদস্য সচিব নোমান আহমদ ও জুলাই সৈনিক জাবেদুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জুলাই যোদ্ধা মোঃ সাহেল আহমদ, মুর্শেদ আহমদ, হালিম আহমদ, শিপলু আহমদ, দুলভ আহমদ, জামিল আহমদ, জিয়া উদ্দিন, বসির আহমদ, নজরুল হোসেন, লায়েক আহমদ, জহির উদ্দিন, তাজেল আহমদ, সাহেদ আহমদ ও শফিক আহমদ প্রমূখ।
স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা
নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন
*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,