admin

প্রকাশিত: 3:52 PM, September 20, 2026

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া  প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

স্টাফ রিপোর্টার:

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আলোচিত ‘লাইনম্যান’ শ্যাম কালা ওরফে শামসুদ্দিন কালাকে ঘিরে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগের পর এবার তার রাজনৈতিক যোগাযোগ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা শ্যাম কালা বর্তমানে বিএনপির গুটিকয়েক স্থানীয় নেতাকে ম্যানেজ করে নিজের প্রভাববলয় আরও শক্তিশালী করেছেন। স্থানীয় সূত্রের দাবি, একসময় গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত শ্যাম কালা আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অর্থসহায়তা করতেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পরও তার কর্মকাণ্ড থেমে নেই; বরং নতুন রাজনৈতিক যোগাযোগের মাধ্যমে তিনি সীমান্তকেন্দ্রিক নিজের প্রভাব ধরে রেখেছেন বলে অভিযোগ স্থানীয়দের।এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে শ্যাম কালার বিরুদ্ধে সীমান্তপথে ভারতীয় পণ্য চোরাচালান এবং আইনশৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে চাঁদা আদায়ের অভিযোগ উঠে এসেছে। সাম্প্রতিক প্রতিবেদনগুলোতেও তাকে ঘিরে ‘লাইনম্যান’ ব্যবস্থা ও ডিবির নাম ভাঙিয়ে অর্থ আদায়ের অভিযোগ প্রকাশিত হয়েছে।স্থানীয়দের অভিযোগ, গোয়াইনঘাটের বিভিন্ন সীমান্তপথ দিয়ে ভারতীয় চিনি, কসমেটিকস, কাপড়, মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য প্রবেশের সময় কথিত ‘লাইন’ ব্যবস্থার মাধ্যমে অর্থ আদায় করা হয়। এসব কর্মকাণ্ডে প্রশাসনের কিছু অসাধু সদস্যের নাম ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের ভাষ্য, রাজনৈতিক ক্ষমতার পালাবদলের পর সাধারণত সীমান্তকেন্দ্রিক অবৈধ কর্মকাণ্ডে প্রভাবশালী ব্যক্তিদের অবস্থান পরিবর্তন হওয়ার কথা থাকলেও শ্যাম কালার ক্ষেত্রে চিত্র ভিন্ন। বরং নতুন রাজনৈতিক যোগাযোগ তৈরি করে তিনি আগের মতোই প্রভাব বিস্তার করছেন বলে স্থানীয়দের দাবি।স্থানীয় কয়েকজনের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানে শ্যাম কালার অর্থসহায়তা দেওয়ার বিষয়টি এলাকায় পরিচিত ছিল। বর্তমানে সেই রাজনৈতিক পরিচয় বদলে নতুন করে কয়েকজন বিএনপি নেতার সঙ্গে তার ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছে।স্থানীয় সচেতন মহলের প্রশ্নÑরাজনৈতিক পরিচয় পরিবর্তনের সঙ্গে যদি কোনো ব্যক্তির সীমান্তকেন্দ্রিক কর্মকাণ্ড ও প্রভাব অটুট থাকে, তাহলে এর পেছনে প্রকৃত শক্তি বা যোগাযোগ কোথায়? অভিযোগ উঠেছে প্রশাসনের নাম ব্যবহার করে চাঁদা আদায় নিয়ে। স্থানীয় ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্ট কয়েকজনের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে কথিত ‘লাইন’ বাবদ অর্থ আদায়ের চেষ্টা করা হয়।

এর আগে প্রকাশিত প্রতিবেদনে একই ধরনের অভিযোগ উঠে এসেছে এবং সেখানে শ্যাম কালাকে ডিবির ‘লাইনম্যান’ বা ক্যাশিয়ার পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ করা হয়। এসব অভিযোগের সত্যতা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

স্থানীয়দের আরও অভিযোগ, একসময় পাথর শ্রমিক হিসেবে কাজ করা শ্যাম কালার জীবনযাত্রায় গত কয়েক বছরে ব্যাপক পরিবর্তন এসেছে। ব্যক্তিগত গাড়ি, দামি মোটরসাইকেল, সিলেট শহরে ফ্ল্যাটসহ বিভিন্ন সম্পদের মালিক হওয়ার কথাও স্থানীয়দের মুখে শোনা যাচ্ছে। এসব সম্পদের প্রকৃত উৎস কীÑতা নিয়েও প্রশ্ন তুলছেন তারা।

গোয়াইনঘাটের সচেতন মহলের প্রশ্ন, একের পর এক অভিযোগ ও সংবাদ প্রকাশের পরও যদি একই ব্যক্তির বিরুদ্ধে নতুন করে একই ধরনের অভিযোগ উঠতে থাকে, তাহলে বিষয়টি কেন নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে না?তাদের দাবি, রাজনৈতিক পরিচয় বা কারও সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ বিবেচনায় না নিয়ে শ্যাম কালার বিরুদ্ধে ওঠা চোরাচালান, চাঁদাবাজি, প্রশাসনের নাম ব্যবহার এবং কথিত রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভিযোগ তদন্ত করা হোক। এবং শ্যাম কালার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

সীমান্তে চোরাচালান বন্ধে শুধু বাহক বা ছোটখাটো চালান আটক নয়, কথিত ‘লাইনম্যান’ ব্যবস্থা, অর্থের প্রবাহ এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া জরুরিÑএমনটাই দাবি স্থানীয় সচেতন মহলের। অভিযোগের বিষয়ে শ্যাম কালার বক্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া  প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আলোচিত ‘লাইনম্যান’ শ্যাম কালা ওরফে শামসুদ্দিন কালাকে ঘিরে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগের পর এবার তার

ইসকন সিলেটের আলোচনা সভায় সিউক চেয়ারম্যান কয়েস লোদী ‘স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই, এটিই বাংলাদেশ’

ইসকন সিলেটের আলোচনা সভায় সিউক চেয়ারম্যান কয়েস লোদী ‘স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই, এটিই বাংলাদেশ’

‘স্ব স্ব ধর্ম পালন করার ক্ষেত্রে আমরা কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছি না। এটি হচ্ছে এই দেশÑযেখানে সকল ধর্ম-বর্ণের মানুষ তাঁদের

শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হওয়া: মিফতাহ্ সিদ্দিকী

শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হওয়া: মিফতাহ্ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহীর সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের নাম

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন দক্ষিণ সুরমায় প্রবাসীকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন দক্ষিণ সুরমায় প্রবাসীকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ, জাল দলিল তৈরি এবং সম্পত্তির ভাড়া থেকে বঞ্চিত করার অভিযোগ করেছেন যুক্তরাজ্য প্রবাসী নগরের

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মহানগর

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়: প্রফেসর ড. মো. দিদার চৌধুরী

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়: প্রফেসর ড. মো. দিদার চৌধুরী

মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের

কলচেস্টার বিএনপির দায়িত্ব পেলেন দুদু-তুহিন

কলচেস্টার বিএনপির দায়িত্ব পেলেন দুদু-তুহিন

যুক্তরাজ্যের কলচেস্টার বিএনপির নতুন ৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সিলেটের বালাগঞ্জ উপজেলার সন্তান ইশতিয়াক হোসেন দুদু সভাপতি এবং