admin
প্রকাশিত: 6:55 AM, June 17, 2026
ইকবাল বাহার, কানাইঘাট:
জাতীয় সংসদে চলমান ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য একাধিক উন্নয়ন দাবি উত্থাপন করেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাজেট আলোচনায় অংশ নেন মুফতি মোহাম্মদ আবুল হাসান। প্রায় সাত মিনিটের বক্তব্যে তিনি প্রস্তাবিত বাজেটের কিছু দিককে ইতিবাচক হিসেবে উল্লেখ করলেও বিভিন্ন বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং নিজ নির্বাচনী এলাকার উন্নয়নে একগুচ্ছ দাবি তুলে ধরেন।
বক্তৃতার শুরুতেই তিনি প্রস্তাবিত বাজেটে কওমি মাদ্রাসার জন্য আলাদা বরাদ্দ না থাকায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের বড় একটি জনগোষ্ঠী কওমি মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করলেও বাজেটে এ খাত উপেক্ষিত হয়েছে। এ বিষয়ে বিশেষ বরাদ্দ দেওয়ার দাবি জানান তিনি। এছাড়া মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারি ভাতা চালুরও আহ্বান জানান তিনি।
নিজ নির্বাচনী এলাকার অবকাঠামো সমস্যার কথা তুলে ধরে তিনি সিলেট-৫ আসনের বিভিন্ন সড়কের দ্রুত সংস্কার ও উন্নয়ন প্রকল্পের স্বচ্ছ বাস্তবায়নের ওপর জোর দেন। কানাইঘাট উপজেলার ১ নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দীর্ঘদিনের যোগাযোগ সংকটের কথা উল্লেখ করে তিনি সুরমা নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের জোর দাবি জানান। তাঁর মতে, এই সেতু নির্মিত হলে হাজারো মানুষের দুর্ভোগ লাঘব হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে তিনি সিলেট-৫ আসনে দুটি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দেন। এর মধ্যে একটি কানাইঘাটের গাছবাড়ী এলাকায় এবং অন্যটি জকিগঞ্জের শাহবাগ এলাকায় স্থাপনের দাবি জানান। বক্তৃতার শেষাংশে তিনি সুরমা ও কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙন রোধে টেকসই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, প্রতিবছর নদী ভাঙনে হাজারো মানুষ ভিটেমাটি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছে, তাই স্থায়ী সমাধান এখন জরুরি।
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা লোকমান আহমদ বলেছেন, দেশের তরুণ জনশক্তির উন্নয়নের মধ্য দিয়েই প্রকৃত উন্নয়ন সম্ভব।
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে
নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেট নগরীতে মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা হোটেল
নবীগঞ্জ প্রতিনিধি: প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। ভোরের হিমেল হাওয়া আর ঋতু পরিবর্তনের আবহে মাঠে মাঠে শুরু হয়েছে শীতকালীন সবজির সমারোহ।
সম্প্রতি নগরীর সুবিদবাজারে এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শাহ আকাব উদ্দিন পলাশ। তিনি বর্তমানে নগরীর
ফিজিতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে সিলেটের সংবাদ ডেস্ক: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের সাথে অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক