admin
প্রকাশিত: 8:53 AM, May 12, 2026
চেকপোস্টে তল্লাশি ও ওয়ারেন্ট তামিলে কঠোর নজরদারি
এ কে আজাদ, গোয়াইনঘাট:
সিলেট বিভাগের নবনিযুক্ত ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের দিকনির্দেশনায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ফোর্স মবিলাইজেশন ড্রিল, চেকপোস্ট স্থাপন ও সপ্তাহব্যাপী বিশেষ ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করছে থানা পুলিশ।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গতকাল সোমবার বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল আল নোমান এবং গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান-এর নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও জনসমাগমস্থলে একাধিক চেকপোস্ট স্থাপন করেন।
চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি, যানবাহন ও যাত্রীদের তল্লাশি করা হয়। একইসঙ্গে পুলিশের পৃথক টিম বিভিন্ন এলাকায় ফোর্স মবিলাইজেশন ড্রিল পরিচালনা করে মাঠ পর্যায়ের প্রস্তুতি যাচাই করে।
অভিযান চলাকালে মাদকদ্রব্য উদ্ধার, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান, চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার, বাড়ি-বাড়ি তল্লাশি এবং বাসস্ট্যান্ডসহ জনসমাগমপূর্ণ স্থানে বিশেষ নজরদারি জোরদার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সমন্বিত অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। নবনিযুক্ত ডিআইজির নির্দেশনায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে বলেও জানানো হয়।
এদিকে স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের সমন্বিত উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, এতে অপরাধ দমন কার্যক্রম আরও কার্যকর হবে এবং জনমনে নিরাপত্তাবোধ বৃদ্ধি পাবে।
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজার চালানসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক
স্টাফ রিপোর্টার: সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক