admin
প্রকাশিত: 6:13 AM, July 26, 2026
সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের অভিযোগ উঠেছে।
হাজিপুর, প্রতাপুর, আহারকান্দি, লুনি ও কন্যাজঙ্গল এলাকার পিয়াইন ও ডাউকি নদীতে দিন-রাত ড্রেজার, বোমা মেশিন ও এক্সকাভেটর ব্যবহার করে বালু উত্তোলন চলছে বলে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন।
জেলা প্রশাসনের লিজ চুক্তি অনুযায়ী উপজেলায় ৮৮.৭৮ একর এলাকায় বালুমহাল ইজারা দেওয়া হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, ইজারার সীমা অতিক্রম করে প্রায় ১১০ কিলোমিটার নদীপথে উত্তোলন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, ইজারার শর্ত অনুযায়ী রাতের বেলা বালু উত্তোলন, ড্রেজার বা পাম্প ব্যবহার, নদীতীর ও স্থাপনার ক্ষতি এবং উপ-ইজারা দেওয়া নিষিদ্ধ। কিন্তু বাস্তবে এসব শর্ত মানা হচ্ছে না। ফলে পিয়াইন ও ডাউকি নদীর তীরবর্তী কয়েক কিলোমিটার এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে বলে অভিযোগ রয়েছে। ঝুঁকির মুখে পড়েছে বসতভিটা, মসজিদ, কবরস্থান, খেলার মাঠ ও সড়ক অবকাঠামো। বালুমহালের ইজারাদার মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ এবং এর স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে স্থানীয় ও জেলা পর্যায়ের প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে একটি সিন্ডিকেট গঠনের অভিযোগও তুলেছেন ভুক্তভোগীরা।
অভিযোগে বলা হয়েছে, ট্রাক ও নৌকা থেকে নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত রয়্যালটি আদায় করা হচ্ছে, যা নিয়ে এলাকায় একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
এ ছাড়া সম্প্রতি ফাঁস হওয়া একটি কথিত তালিকাকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তালিকায় বিভিন্ন সাংবাদিক, সাংবাদিক সংগঠন ও অন্যান্য ব্যক্তির নামে সাপ্তাহিক অর্থ প্রদানের উল্লেখ রয়েছে।প্রশাসনের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, বালুমহালের সীমানা নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি এবং মাঝে মাঝে অভিযান চালিয়ে কিছু যন্ত্রপাতি ধ্বংস করা হলেও মূল হোতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা দেখা যায়নি। গোয়াইনঘাটের বাসিন্দা হিফজুর রহমান খান অবৈধ বালু উত্তোলন বন্ধে উচ্চ আদালতে রিট দায়ের ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় পরিবেশকর্মীরা দ্রুত যৌথ অভিযান, সীমানা নির্ধারণ এবং স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন।
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে
রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিলেট নগরীর জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে বেদম মারধর ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
নেপথ্যে জাবেদের ‘এজেন্ট নেটওয়ার্ক’ সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া ও মাদকের
চুনারুঘাট প্রতিনিধি: কলিহত জীবের দুঃখ মোচন ও শান্তি কামনায় হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার (২ নং ওয়ার্ড) পূর্ব বড়াইল গ্রামে শ্রীশ্রী মদনমোহন
নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার মায়ানগর গ্রামে পরিত্যক্ত শাখা বরাক নদী থেকে মায়া রাণী দাশ (৭০) নামে এক বৃদ্ধার