admin

প্রকাশিত: 5:50 PM, March 5, 2026

গোয়াইনঘাটে ৬৬ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২

গোয়াইনঘাটে ৬৬ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস পণ্যসহ দুই চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ। গতকাল বুধবার ভোররাতে উপজেলার তিতারাই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ডিআই পিকআপ জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন উপজেলার উত্তর লাবু গ্রামের ফারুক আহমেদের ছেলে আব্দুল কাইয়ুম (২৯) ও ফেনাইকুনা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে রামিম আহমদ (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে তিতারাই এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল পুলিশ। এসময় সংবাদ আসে, সীমান্ত এলাকা থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্যের একটি বড় চালান ডিআই পিকআপ যোগে রাধানগর বাজার হয়ে সিলেট শহরের দিকে যাচ্ছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পুলিশ তিতারাই এলাকায় (ঢাকা-মেট্রো-ন-২১-৪৮০২) নাম্বারের একটি পিকআপকে থামার সংকেত দেয়। চালক সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে আব্দুল কাইয়ুম ও রামিম আহমদকে আটক করে। পরে গাড়িটি তল্লাশি করে ১০ লাখ ২৪ হাজার পিস ভারতীয় ব্যাটারি এবং ২ হাজার ৩শ ৪ পিস পন্ডস ফেইসওয়াশ জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ৬৬ লাখ ৪১ হাজার ৬শ টাকা।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক ও চোরাচালান রোধে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ

এম. সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

এম. সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদ,

সিলেটে সিটি’র মামলায় আসামি বাবর বক্স

সিলেটে সিটি’র মামলায় আসামি বাবর বক্স

স্টাফ রিপোর্টার: সিলেট নগর ভবনে পানির দাবিতে কলস, বালতি নিয়ে যাওয়ার ঘটনায় থানায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে ১৪নং

আজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদতবার্ষিকী

আজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদতবার্ষিকী

স্টাফ রিপোর্টার: আজ ৫ই সেপ্টেম্বর বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে নড়াইল

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন