admin

প্রকাশিত: ৫:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৫

গোল পাল্টা গোলের ম্যাচে হার এড়িয়ে শীর্ষে রিয়াল

গোল পাল্টা গোলের ম্যাচে হার এড়িয়ে শীর্ষে রিয়াল

আগের দিন বার্সেলোনা ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তনের দিনে বড় জয়ে লা লিগায় শীর্ষে উঠেছিল। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ রোববার একটুর জন্য হারেনি।

জুড বেলিংহ্যামের শেষ দিকের গোলে ২-২ এ এলচের মাঠে ড্র করেছে তারা। জিততে না পারলেও এক পয়েন্ট নিয়েই বার্সাকে পেছনে ফেলেছে মাদ্রিদ ক্লাব।

১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। তাদের চেয়ে এক পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় স্থানে বার্সা। এনিয়ে টানা দুই ম্যাচে ড্র কছে রিয়াল।

৮৭তম মিনিটে বেলিংহ্যাম বল টোকা দিয়ে জালে জড়ান। তিন মিনিট আগে সাবেক ক্লাবের বিপক্ষে আলভারো রদ্রিগেজের দারুণ স্ট্রাইকে এলচে ছয় ম্যাচে প্রথম জয়ের স্বপ্ন দেখছিল।

ওই গোলে স্বাগতিকরা দ্বিতীয়বার লিড নিয়েছে। তার আগে দ্বিতীয়ার্ধের শুরুতে অ্যালেক্স ফেবাস এলচেকে এগিয়ে দেন। ৫৩ মিনিটে ভ্যালেরার ব্যাকহিল থেকে তিনি কোর্তোয়াকে পরাস্ত করেন। খেলা শেষ হওয়ার ১২ মিনিট আগে ডিন হুইসেন রিয়ালকে সমতায় ফেরান। এলচে কর্নার ক্লিয়ার করতে ব্যর্থ হলে আলগা বলে লক্ষ্যভেদ করেন তিনি।

এলচে পাল্টা জবাব দেয়। মির ও মার্টিন নেতোর সুযোগ ছিল লিড নেওয়ার। তবে স্বাভাবিক সময়ের ছয় মিনিট আগে রদ্রিগেজ বক্সের প্রান্ত থেকে শক্তিশালী শটে জাল কাঁপান।

২০১৩ সালের পর লা লিগায় ফিরে প্রথমবার রিয়ালকে হারানোর বেশ কাছে ছিল এলচে। কিন্তু তিন মিনিট পর ম্যাচ ঘুরে যায়। এলচে একটি ফ্রি কিক ঠেকাতে না পারলে বেলিংহ্যাম জাল কাঁপান।

স্টপেজ টাইমে কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করে ভিক্টর চাস্ট দ্বিতীয় হলুদ কার্ড দেখলে এলচের হতাশা বাড়ে।


সর্বশেষ সংবাদ

আগামী দুই দিনে দারুণ কিছু ঘটবে, যুদ্ধবিরতি বাড়ানোর প্রয়োজন নেই: ট্রাম্প

আগামী দুই দিনে দারুণ কিছু ঘটবে, যুদ্ধবিরতি বাড়ানোর প্রয়োজন নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা ভাবছেন না বলে জানিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের সাংবাদিক

বর্ণাঢ্য আয়োজনে তামাবিল হাইওয়ে থানায় বাংলা নববর্ষ উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে তামাবিল হাইওয়ে থানায় বাংলা নববর্ষ উদযাপন

জৈন্তাপুর প্রতিনিধি: সংগীত, আনন্দ আড্ডা আর ঐতিহ্যবাহী পান্তা-ইলিশের আয়োজনে সিলেটের তামাবিল হাইওয়ে থানায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ। মঙ্গলবার

বিশ্বনাথে রাস্তা পাওয়া নবজাতকের ঠাঁই হল সিলেট বাগবাড়ি ছোটমণি নিবাসে

বিশ্বনাথে রাস্তা পাওয়া নবজাতকের ঠাঁই হল সিলেট বাগবাড়ি ছোটমণি নিবাসে

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে গত ১২ এপ্রিল রাতে রাস্তায় পাওয়া সদ্য জন্মজাত নবজাতক কন্যা শিশুকে প্রশাসনিক আশ্রয় দেওয়া হল সিলেট

বুকী নদী রক্ষায় কঠোর জাতীয় নদী রক্ষা কমিশন: জাউয়াবাজার পরিদর্শন

বুকী নদী রক্ষায় কঠোর জাতীয় নদী রক্ষা কমিশন: জাউয়াবাজার পরিদর্শন

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে বুকী নদীর অস্তিত্ব রক্ষা, অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ রোধে কঠোর অবস্থান নিয়েছে জাতীয়

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

সিলেটের দক্ষিণ সুরমার ল²ীপুর সুনামপুর হাফিজ আব্দুল মান্নান হিফজুল কুরআন মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ‘হাফিজ মরহুম ময়না

সিলেটে মহিলা এমপি হতে লড়াইয়ে যারা

সিলেটে মহিলা এমপি হতে লড়াইয়ে যারা

স্টাফ রিপোর্টার: গত সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে অনেক সমীকরণ পাল্টে দিয়েছিল বিএনপি। চমক এসেছিল কয়েকটি আসনে। জয়ও পেয়েছে। এখন হিসাব

বাজেটে ব্যবসায়ীদের ওপর খড়গ নামবে না: বাণিজ্যমন্ত্রী

বাজেটে ব্যবসায়ীদের ওপর খড়গ নামবে না: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, টেকসই অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য করের আওতা বাড়ানো অপরিহার্য। তবে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে

ছুটির নোটিশ

ছুটির নোটিশ

ছুটির নোটিশ নববর্ষ উপলক্ষে সিলেটের সংবাদ-এর সকাল বিভাগ আজ বন্ধ থাকবে। আগামীকাল বুধবার পত্রিকা প্রকাশিত হবে না। সিলেটের সংবাদ অনলাইন