admin
প্রকাশিত: 12:54 PM, April 3, 2026
চীনের তিয়ানজিং শহরে অনুষ্ঠিত ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের ‘তাউলু কোচ’ হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন সিলেটের মোঃ আনোয়ার হোসেন। গত ২৩ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত তিয়ানজিং অলিম্পিক সেন্টার জিমনেসিয়ামে এই বিশ্ব আসর অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে ১০ম বিশ্ব জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপের আয়োজক কমিটির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ও আন্তর্জাতিক উশু ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝাং ইউপিং-এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে অংশগ্রহণ সনদ গ্রহণ করেন তিনি।
বিশ্বের বিভিন্ন দেশের সেরা উশুকাদের উপস্থিতিতে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের তাউলু ইভেন্টের কোচ হিসেবে গুরুদায়িত্ব পালন করেন মো: আনোয়ার হোসেন। তার দক্ষ নির্দেশনায় বাংলাদেশের তরুণ উশুকা দল আন্তর্জাতিক এই আসরে দেশের নাম উজ্জ্বল করেছে। অলিম্পিক সেন্টার জিমনেসিয়ামে সপ্তাহব্যাপী চলা এই আসরটি ছিল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ জুনিয়র উশু প্রতিযোগিতা।
সমাপনী দিনে আন্তর্জাতিক উশু ফেডারেশনের শীর্ষ কর্মকর্তাদের হাত থেকে সনদ গ্রহণ করেন তিনি। তার এই অর্জন বাংলাদেশের উশু অঙ্গনে বিশেষ করে সিলেটের ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে।
এই প্রাপ্তি সম্পর্কে মোঃ আনোয়ার হোসেন বলেন, বিশ্বের সেরা উশু কোচদের সাথে কাজ করার অভিজ্ঞতা সত্যিই দারুণ। আন্তর্জাতিক উশু ফেডারেশনের সেক্রেটারি জেনারেলের কাছ থেকে এই স্বীকৃতি পাওয়া আমার জন্য গর্বের। এই অভিজ্ঞতা ভবিষ্যতে দেশের তরুণ উশুকাদের আন্তর্জাতিক পর্যায়ে আরও দক্ষ করে গড়ে তুলতে সাহায্য করবে। তিনি উক্ত দলের কোচ হিসেবে নির্বাচিত করার জন্য বাংলাদেশ উশু ফেডারেশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত টিমের দল নেতা ও সান্দা কোচ হিসেবে বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু ও তাউলু দল নেতা হাবিবুর রহমান রুবেল সহ পাঁচজন খেলোয়ার চীনের তিয়ানজিং শহরে অনুষ্ঠিত ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা
নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন
*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,