admin
প্রকাশিত: 2:46 PM, March 10, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর চৌকিদেখী এলাকায় একটি পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে মিঠু গোয়ালা (২২) নামে এক কর্মচারীকে ছুরিকাঘাত করেছেন এক ক্ষুব্ধ গ্রাহক। গতকাল সোমবার ইফতারের ঠিক আগ মুহূর্তে মেসার্স উত্তরা পেট্রোলিয়ামে এই ঘটনা ঘটে। আহত মিঠু গোয়ালা মালিনীছড়া চা-বাগানের বিজয় গোয়ালার ছেলে। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ইফতারের ১৫-২০ মিনিট আগে অভিযুক্ত ওই ব্যক্তি তেল নিতে পাম্পে আসেন। প্রচুর ভিড় থাকায় পাম্প কর্মচারী মিঠু তাকে সিরিয়াল মেনে আসার অনুরোধ করেন। কিন্তু ওই গ্রাহক নিয়ম অমান্য করে সরাসরি তেল নিতে চাইলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি ও বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই ব্যক্তি পাম্প থেকে চলে যান। তবে এর কিছুক্ষণ পর, ইফতারের মাত্র দুই মিনিট আগে তিনি পুনরায় পাম্পে ফিরে আসেন এবং আকস্মিকভাবে মিঠু গোয়ালাকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
মেসার্স উত্তরা পেট্রোলিয়ামের ম্যানেজার মারুফ আহমদ চৌধুরী জানান, “আমরা শুধু তাকে নিয়ম মেনে সিরিয়ালে আসার অনুরোধ করেছিলাম। এই সামান্য বিষয় নিয়ে তিনি এভাবে ফিরে এসে আমাদের কর্মীকে আক্রমণ করবেন, তা ভাবা যায়নি।”
এ বিষয়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী অভিযুক্তকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”
সম্প্রতি সিলেটের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা ও মহানগর
ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, বাংলাদেশে রামকৃষ্ণ সংঘের দীক্ষাগুরু শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ বলেছেন, আত্ম অহংকার পরিহার করে ঠাকুর
স্টাফ রিপোর্টার: সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। নিহতদের পরিবারের টার্গেটে এখন সিরাজুল ইসলাম। গ্রেপ্তার হয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি
স্টাফ রিপোর্টার: ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা করে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২
সিলেটের সংবাদ ডেস্ক: বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে মনোনীত করা হয়েছে। শনিবার বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক
জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ ও সুষম বণ্টনের দাবি সারাদেশের ন্যায় সিলেটেও জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ, বিদ্যুতের সুষম বণ্টনসহ বিভিন্ন দাবিতে
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি জেলখানায়
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হকের বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে। বাংলাদেশ