admin

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৬

ছাতকে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি মিলন

ছাতকে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি মিলন

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করেন ছাতক -দোয়ারার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা কৃষি পূনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ডিপ্লোমেসি চাকমার সভাপতিত্বে কৃষি অফিস প্রাঙ্গনে বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব কৃষি বিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান।

এসময় অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সায়াদুর রহমান, সেচ্ছা সেবক দলের নেতা বাকি বিল্লাহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনিসুর রহমান, এনামুল ইসলাম পারভেজ, সোয়েব মাহমুদ, মোজাম্মেল ভূইয়া প্রমুখ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন বিএনপি চেয়ারম্যান প্রধান মন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে সরকার কৃষক দের মূল্যায়ন করতে কৃষিতে ভূর্তুকি দিয়ে যাচ্ছে।

কৃষক আমাদের প্রাণ।আমরা সকলের সহযোগিতা কৃষি খাতকে সমৃদ্ধি করে তোলতে হবে। সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা বলেন সরকার কৃষি খাতকে প্রযুক্তিগত ভাবে আধুনিক চাষাবাদের আওতায় নিয়ে আসছে।এতে শুধু যে উৎপাদন বাড়বে তানা পাশাপাশি কৃষকও দক্ষ হয়ে উঠবে।কৃষকরা আত্মা নির্ভরশীল হবে।উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খান বলেন ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ মৌসুমে আউশ ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনা বীজ বিতরণ করা হয়েছে। এতে ১৩ টি ইউনিয়ন ও একটি পৌর সভার কৃষক গণ উপকৃত হবে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হবিগঞ্জ এক্সপ্রেস বাস শ্রীমঙ্গল থেকে যাত্রী উঠানামা করতে পারবে না

হবিগঞ্জ এক্সপ্রেস বাস শ্রীমঙ্গল থেকে যাত্রী উঠানামা করতে পারবে না

সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস ও মিনিবাস মালিক গ্রুপের বিশেষ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ এক্সপ্রেস বাস মৌলভীবাজার সড়ক দিয়ে চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছিল

বরইকান্দি ছাত্রাবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি হাঃ জাকির, সম্পাদক রেজোয়ান

বরইকান্দি ছাত্রাবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি হাঃ জাকির, সম্পাদক রেজোয়ান

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি এলাকায় ‘ছাত্রাবাস মালিক সমিতি, এর এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আগামী

২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার, র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে!

২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার, র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে!

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক নারী হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি রাশেদ আহমদ সাদ্দামের

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি রাশেদ আহমদ সাদ্দামের

গত ১৪ ও ১৬ মে দুই পর্বে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রাশেদ

গোয়াইনঘাটে মন্ত্রী আরিফ নদী ভাঙন রোধ ও মানুষের জীবনমালের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করছে সরকার

গোয়াইনঘাটে মন্ত্রী আরিফ নদী ভাঙন রোধ ও মানুষের জীবনমালের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করছে সরকার

রুবেল আহমদ: শ্রমও ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নদী ভাঙন রোধ

গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের হামলা: ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, আশঙ্কাজনক কিশোরীসহ আহত ২

গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের হামলা: ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, আশঙ্কাজনক কিশোরীসহ আহত ২

এ কে আজাদ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এ

বিশ্বনাথে কমিউনিটি ক্লিনিকে ডাক্তার মেলেনা, সেবা বঞ্চিত এলাকাবাসী

বিশ্বনাথে কমিউনিটি ক্লিনিকে ডাক্তার মেলেনা, সেবা বঞ্চিত এলাকাবাসী

বিশ্বনাথ প্রতিনিধি: গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ হলো কমিউনিটি ক্লিনিক। প্রতিটি কমিউনিটি

জগন্নাথপুরের রৌয়াইল গ্রামের সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি

জগন্নাথপুরের রৌয়াইল গ্রামের সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি

মোঃ আল আমীন, জগন্নাথপুর: রিয়াজ রহমান, জগন্নাথপু থেকে: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের সুইচ গেইট এলাকার পূর্ব