admin

প্রকাশিত: 6:17 AM, May 21, 2026

জকিগঞ্জে পাটনার ফিল্ড  স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

জকিগঞ্জে পাটনার ফিল্ড  স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
সিলেটের জকিগঞ্জে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে “পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জকিগঞ্জের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি সিলেটের উপপরিচালক মো. শামসুজ্জামান। সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন।
এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ,  জকিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুক আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে কৃষকদের পক্ষে বক্তব্য দেন কিবরিয়া আহমদ, জুবেল আহমদ, তারেক আহমদ ও আব্দুস শহীদ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা জয়নুল হক।
কৃষি মন্ত্রণালয়ের ২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, কৃষাণী, মাঠকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে মাঠপর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। ফিল্ড স্কুল কার্যক্রমের মাধ্যমে কৃষকরা সরাসরি মাঠে থেকে শিখছেন, অভিজ্ঞতা বিনিময় করছেন এবং উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পুষ্টি ও টেকসই কৃষি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
তারা আরও বলেন, কৃষকদের সক্ষমতা উন্নয়ন ও নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। এ ধরনের আয়োজন কৃষকদের মাঝে নতুন উদ্যম সৃষ্টি করবে এবং কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

বন্যার দীর্ঘমেয়াদি ধাক্কায় সংকটে সিলেটের হাওর কৃষি

বন্যার দীর্ঘমেয়াদি ধাক্কায় সংকটে সিলেটের হাওর কৃষি

আব্দুল মাজিদ চৌধুরী : কয়েক মাস আগে বয়ে যাওয়া বিধ্বংসী বন্যার পানি নেমে গেলেও তার রেখে যাওয়া ক্ষত এখনো তাড়িয়ে

সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা আতিথেয়তায় মুগ্ধ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা

সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা আতিথেয়তায় মুগ্ধ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা

পর্তুগালের ঐতিহাসিক ব্রাগানজা রাজপরিবারের সদস্য হার হাইনেস ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগানজা (ডাচেস অফ কোইমব্রা) ও তাঁর সফরসঙ্গীদের সম্মানে সিলেটে

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতির নাগরিক সংবর্ধনা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতির নাগরিক সংবর্ধনা

শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য : তাহসিনা রুশদীর লুনা এমপি প্রবাসে থেকেও বিশ্বনাথের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের ছালিম

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী