admin
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৬
আহসান হাবীব লায়েক:
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ চাকসু মামুনুর নেতৃত্বে গতকাল রবিবার সন্ধ্যায় জকিগঞ্জ বাজারে ফুটবল প্রতীকের সমর্থনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। এই জনসভায় তিনি নিজের ৪৬ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা এবং জনগণের জন্য পরিকল্পনা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে চাকসু মামুন বলেন, আমার জীবনের ৪৬ বছরের রাজনৈতিক পরিক্রমা জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের জন্য বিলিয়ে দিয়েছি। দীর্ঘ ১৮ বছর পর একটি নির্বাচন চেয়েছি শুধুমাত্র জনগণের কল্যাণে কিছু করতে। গ্রামাঞ্চলে যখন বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত ফুটবল প্রতীকের মিছিল দেখি, তখন আমি আবেগে আপ্লুত হয়ে পড়ি। এই শিশুরাই আমাদের আগামী প্রজন্ম। অতীতে আবেগের বশে অনেক সময় ভোট দেওয়া হয়েছে, এবার চিন্তা ও যাচাই-বাছাই করে ভোট দেওয়ার অনুরোধ করছি।
জনসভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ বাজার বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি শামীম আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সাবেক জেলা যুবদল নেতা ও কাউন্সিলর রিপন আহমদ। সভা পরিচালনা করেন সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুক আহমদ।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন সদ্য সাবেক জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, জেলা যুব সংহতির সদস্য সচিব মর্তুজা আহমদ চৌধুরী, কানাইঘাট সাতবাঁক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান, আনজুমানে আল ইসলাহ নেতা মাওলানা আতিকুর রহমান, মিসবাহ উদ্দিন এবং কবির আহমদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সিলেট
স্টাফ রিপোর্টার: ৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক
ইকবাল বাহার, কানাইঘাট: কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনচলাচলের জন্য ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও -আমবাড়ি ও গনেশপুর আপ্তরখাল নামক
প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ কমিটি
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর গ্রামের ২৫০ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট-২ আসনের
ঐক্যকে সুসংহত করে: মাওলানা মিফতাহ উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর মাও. মিফতাহ উদ্দিন বলেছেন,
করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে