admin

প্রকাশিত: 10:41 AM, September 29, 2026

জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত

জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত
  • মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি রাজস্ব বাজেটের আওতায় জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণে উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কোনো প্রকার ই-টেন্ডার বা কমিটি গঠন ছাড়াই নিজের পছন্দমতো স্থান থেকে নিম্নমানের পোনামাছ সংগ্রহ করে তা অবমুক্ত করার অভিযোগ তুলেছেন স্থানীয় ঠিকাদার ও এলাকাবাসী।

অনুসন্ধানে জানা যায়, চলতি অর্থবছরে রাজস্ব খাতের ১ লাখ টাকা বরাদ্দের পোনামাছ বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে অবমুক্ত করার সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে আহ্বান করা ই-টেন্ডারে কয়েকজন ঠিকাদার প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলেও বিভ্রান্তিকর অজুহাত দেখিয়ে প্রক্রিয়াটি বাতিল করেন মৎস্য কর্মকর্তা। অভিযোগ রয়েছে, পরবর্তীতে কোনো প্রকার দরপত্র আহ্বান না করেই তিনি নিজ ব্যবস্থাপনায় পোনামাছ কিনে অবমুক্ত কার্যক্রম সম্পন্ন করেন।

এদিকে, গত সোমবার দুপুরে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজনের অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্য কয়ছর আহমেদ। একপর্যায়ে স্থান ত্যাগ করেন ইউএনও মোঃ ইসলাম উদ্দিন।

পোনামাছ সরবরাহের দরপত্রে অংশ নেওয়া ঠিকাদার জুয়েল আহমেদ অভিযোগ করে বলেন, “নিয়ম মেনে দরপত্র জমা দেওয়ার পরও মৎস্য কর্মকর্তার সরাসরি হস্তক্ষেপে তা বাতিল করা হয়। কাউকে স্বাভাবিক প্রক্রিয়ায় কাজ করতে না দিয়ে মৎস্য কার্যালয় নিজেদের ব্যবস্থাপনায় নিম্নমানের পোনা নিয়ে আসে।”

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, তড়িঘড়ি করে ২৬৭ কেজি পোনামাছ সরবরাহের নামে নামমাত্র পোনা ফেলে অর্থ আত্মসাতের চেষ্টা করা হয়েছে। অনিয়মের বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় সাংবাদিকদেরও কর্মসূচির তথ্য জানানো হয়নি।

জগন্নাথপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আহমদ হামজা বলেন, “সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে টেন্ডার ছাড়া পোনা কেনা ও বিতরণ করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি।”

তবে সকল অভিযোগ অস্বীকার করে উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন দাবি করেন, সরকারি সকল বিধি-বিধান ও নীতিমালা মেনেই পোনামাছ সংগ্রহ ও অবমুক্তকরণের কাজ পরিচালনা করা হয়েছে।

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন জানান, পোনামাছ অবমুক্তকরণের অনুষ্ঠানে কিছুটা অব্যবস্থাপনা দেখা গেছে। এ জন্য মৎস্য কর্মকর্তাকে সতর্ক করা হয়েছে। অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ

তামাবিলে মন্ত্রীর অনুষ্ঠান ঘিরে হট্টগোল ছাত্রদল নেতা মাহফুজ বহিষ্কৃত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ

তামাবিলে মন্ত্রীর অনুষ্ঠান ঘিরে হট্টগোল ছাত্রদল নেতা মাহফুজ বহিষ্কৃত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর মতবিনিময়

গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের মতবিনিময় সভা

গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের মতবিনিময় সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা

ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত হলেই দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে: ইমদাদ চৌধুরী

ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত হলেই দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে: ইমদাদ চৌধুরী

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হলে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রেদওয়ান আহমদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রেদওয়ান আহমদ

আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আহ্বায়ক রুবেল আহমদ, সদস্য সচিব হুমায়ন রসিদ আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই

সিলেট রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা ও শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা সভা

সিলেট রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা ও শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা সভা

স্টাফ রিপোর্টার: সিলেট রেঞ্জের সেপ্টেম্বর/২০২৬ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

অপরাধের বিষাক্ত থাবায় ভাগারপাড় সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ