admin

প্রকাশিত: 4:41 PM, April 8, 2026

জনবান্ধব হাইওয়ে পুলিশিং গড়তে তামাবিলে ডিআইজি ইমতিয়াজ আহমেদের বিশেষ নির্দেশনা

জনবান্ধব হাইওয়ে পুলিশিং গড়তে তামাবিলে ডিআইজি ইমতিয়াজ আহমেদের বিশেষ নির্দেশনা

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের তামাবিল হাইওয়ে থানায় বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় থানা ভবনের হল রুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ, বিপিএম, পিপিএম।

মতবিনিময় সভার পূর্বে প্রধান অতিথি তামাবিল হাইওয়ে থানার সার্বিক প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি দাপ্তরিক শৃঙ্খলা ও পুলিশ সদস্যদের কর্মতৎপরতা পর্যবেক্ষণ করেন। এর আগে প্রধান অতিথি থানা প্রাঙ্গণে পৌঁছালে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম ও তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্ত্তী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে পুলিশের একটি চৌকস দল প্রধান অতিথিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, হাইওয়ে পুলিশের প্রতিটি সদস্য মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। প্রধান অতিথির দিকনির্দেশনা অনুযায়ী আধুনিক, দক্ষ ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সিলেট রিজিয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান, মহাসড়কে দুর্ঘটনা কমানো, যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করাই হাইওয়ে পুলিশের মূল লক্ষ্য।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেন, “মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। সড়ক নিরাপত্তায় আধুনিক ও কার্যকর উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে হাইওয়ে পুলিশ সাধারণ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করে যাচ্ছে।” তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং সেবার মান বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এর আগে মঙ্গলবার সকালে হাইওয়ে পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন করেন এবং আয়োজিত বিশেষ এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ডিআইজি ইমতিয়াজ আহমেদ জানান, হাইওয়ে থানার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে পুলিশ সদস্য সংখ্যাও বাড়বে। সড়ক নিরাপত্তায় এই ধরনের সময়োপযোগী উদ্যোগ দ্রুত বাস্তবায়নের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরিদর্শন ও মতবিনিময় শেষে প্রধান অতিথি মহাসড়ক ব্যবস্থাপনাসহ পুলিশের কল্যাণকর বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


সর্বশেষ সংবাদ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

‎সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।