admin

প্রকাশিত: 4:54 PM, June 11, 2026

জমিরুন নেছা একাডেমি স্কুল এন্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি আকিরুল ইসলাম চৌধুরী জিসান

জমিরুন নেছা একাডেমি স্কুল এন্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি আকিরুল ইসলাম চৌধুরী জিসান

ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘জমিরুন নেছা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ’-এর এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তরুণ ছাত্রনেতা আকিরুল ইসলাম চৌধুরী জিসান। গত মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যানের আদেশক্রমে, কলেজ পরিদর্শক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাঁকে এই পদে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়।

আকিরুল ইসলাম চৌধুরী জিসান বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি গঠিত প্রতিষ্ঠানটির এডহক কমিটিতে তাঁকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এ খবরে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

সভাপতি মনোনীত হওয়ায় আকিরুল ইসলাম চৌধুরী জিসান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে এ দায়িত্ব প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিক্রিয়ায় তিনি বলেন, “প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার চেষ্টা করব।”

এ সময় তিনি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের দোয়া এবং সহযোগিতা কামনা করেন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট লায়ন্স চক্ষু হাসপাতালের বহিঃবিভাগের চিকিৎসাসেবা উদ্বোধন চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

সিলেট লায়ন্স চক্ষু হাসপাতালের বহিঃবিভাগের চিকিৎসাসেবা উদ্বোধন চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে

শ্রমিক ধর্মঘটের প্রতিবাদে কেন্দ্রীয় বাস টার্মিনালে সভা জনস্বার্থ বিরোধী এই পরিবহন ধর্মঘট প্রতিহত করতে হবে

শ্রমিক ধর্মঘটের প্রতিবাদে কেন্দ্রীয় বাস টার্মিনালে সভা জনস্বার্থ বিরোধী এই পরিবহন ধর্মঘট প্রতিহত করতে হবে

– শাহাব উদ্দিন: দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সভাপতি, সিলেট-মৌলভী বাজার – শ্রীমঙ্গল এসএমএস পরিবহনের চেয়ারম্যান আলহাজ্ব সাহাব উদ্দিন বলেছেন, সোমবারের

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা

ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দৃষ্টিনন্দন ভবনে কাক্সিক্ষত সেবা মিলছে না, জনবল ও যন্ত্রপাতির তীব্র সংকট

ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দৃষ্টিনন্দন ভবনে কাক্সিক্ষত সেবা মিলছে না, জনবল ও যন্ত্রপাতির তীব্র সংকট

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার প্রায় তিন লাখ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন নতুন

শাহপরান (রহ.) মাজার ব্যবস্থাপনা ও আয়-ব্যয় নিয়ে চরম অস্থিরতা

শাহপরান (রহ.) মাজার ব্যবস্থাপনা ও আয়-ব্যয় নিয়ে চরম অস্থিরতা

স্টাফ রিপোর্টার: সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজারের ব্যবস্থাপনা ও দানের টাকার আয়-ব্যয়ের হিসাব নিয়ে দীর্ঘদিনের বিরোধ ফের নতুন করে চাঙা

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত

গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে