admin
প্রকাশিত: 11:41 AM, July 9, 2026
সিলেটের সংবাদ ডেস্ক:
সিলেটের মেয়ে আন্তর্জাতিক মানবাধিকার কর্মী আইরিন খানকে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার প্রতিমন্ত্রী পদমর্যাদায় তাকে এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ।
আইরিন খান সিলেটের মেয়ে। তিনি সিলেটের ঐতিহ্যবাহী সিলাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের ডাক্তার সিকান্দার আলী খানের মেয়ে সাবেক এয়ারভাইস মার্শাল মাহবুব আলী খানের ভাতিজি। বর্তমান প্রধনামন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান তার চাচাত বোন।
এর আগে তিনি ২০২০ সালে ১ আগস্ট থেকে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মুক্ত চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতাবিষয়ক বিশেষ র্যাপোটিয়ার হিসাবে কাজ করছিলেন। আইরিন ২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিবের দায়িত্ব পালন করেন। এই পদে তিনি ছিলেন প্রথম এশীয় নারী। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ইন্টারন্যাশনাল ডেভেলাপমেন্ট ল অর্গানাইজেশন এর মহাপরিচালক হিসাবে কাজ করেন।গধঢ়ং
আইরিন খান জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনে (ইউএনএইচসিআর) তিনি দীর্ঘ ২১ বছর সদরদপ্তরসহ বিভিন্ন দেশে মাঠ পর্যায়ে কাজ করেছেন। তিনি সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের একজন ভিজিটিং প্রফেসর। এছাড়া ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত যুক্তরাজ্যের সালফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরিচালনা পর্ষদেরও সদস্য।
সিলেটের মেয়ে আইরিন খান যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি এবং আমেরিকার বিখ্যাত হার্ভার্ড ল স্কুল থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। বিশ্বজুড়ে নারী ও শিশুদের ওপর সহিংসতা রোধ এবং মানবাধিকার রক্ষায় অনন্য অবদানের জন্য তিনি ২০০৬ সালে বিখ্যাত ‘সিডনি শান্তি পুরস্কার’ সহ বেশ কিছু আন্তর্জাতিক সম্মাননা লাভ করেছেন। তিনি ১৯৫৬ সালের ২৪ ডিসেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন।
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে
– শাহাব উদ্দিন: দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সভাপতি, সিলেট-মৌলভী বাজার – শ্রীমঙ্গল এসএমএস পরিবহনের চেয়ারম্যান আলহাজ্ব সাহাব উদ্দিন বলেছেন, সোমবারের
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার প্রায় তিন লাখ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন নতুন
স্টাফ রিপোর্টার: সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজারের ব্যবস্থাপনা ও দানের টাকার আয়-ব্যয়ের হিসাব নিয়ে দীর্ঘদিনের বিরোধ ফের নতুন করে চাঙা
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে