admin
প্রকাশিত: 2:07 PM, November 3, 2026
জামালগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জামালগঞ্জ সদর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে মন্নান ঘাট সংবাদপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। মুরুব্বি আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং সমাজকর্মী মো. জালাল উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মন্নান ঘাট বাজার কমিটির সভাপতি মো. মফিজুর রহমান, যুবদল নেতা ইয়াছিন আহমেদ, জামির আহমেদ, আব্দুর রহিম বাদশা ও জামালগঞ্জ থানার এসআই মোহন মিয়া। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. বন্দে আলী বলেন, “মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশ প্রশাসন আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এসব সামাজিক অপরাধ নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত জরুরি।”
অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহায়তার আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। রাতের বেলায় এলাকায় অপরিচিত বা সন্দেহজনক কোনো ব্যক্তির চলাফেরা চোখে পড়লে দ্রুত থানাকে অবহিত করার অনুরোধ জানান তিনি।
মাদকের কুফল তুলে ধরে ওসি বলেন, মাদকের কারণে পরিবার, সমাজ ও রাষ্ট্রে অশান্তি নেমে আসে; তাই মাদক নির্মূলে প্রতিটি এলাকায় জোরালো সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
করছেন আ.লীগের গোপন বৈঠক বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন