admin

প্রকাশিত: 5:32 AM, November 22, 2026

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

করছেন আ.লীগের গোপন বৈঠক

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায় জামিন নিয়ে সিলেটের খাদিমনগর এলাকায় প্রকাশ্যে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রগুলোর দাবি, জামিনে মুক্ত হয়ে তিনি এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের একত্রিত করছেন এবং রীতিমতো দাপটের সাথে গোপন বৈঠক পরিচালনা করছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চারটি মামলার সবকটিতে জামিন পাওয়ার পর আলাই খাদিমনগর ও আশপাশের এলাকায় নিয়মিত প্রকাশ্যে যাতায়াত করছেন এবং আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে সক্রিয় করতে গোপন তৎপরতা চালাচ্ছেন। সম্প্রতি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এলাকায় একাধিক গোপন বৈঠক করেছেন তিনি। এসব বৈঠকে আওয়ামী লীগের কোন কোন নেতা অংশ নিচ্ছেন, কী বিষয়ে আলোচনা হচ্ছে এবং এর নেপথ্যের উদ্দেশ্য কীÑতা নিয়ে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রের আরও অভিযোগ, জামিনে থাকার সুযোগ নিয়ে আলাই এলাকায় পুনরায় আওয়ামী লীগের প্রভাব বিস্তারের চেষ্টা করছেন এবং এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।

একাধিক সূত্রের দাবি, তিনি ঘনিষ্ঠ মহলে দম্ভোক্তি করে বলে বেড়াচ্ছেন যে, “আমি পুলিশের সামনে দিয়েই যাই, পুলিশ আমাকে কিছুই করতে পারবে না।”মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, মৃত মতিন মিয়ার ছেলে এবং এয়ারপোর্ট থানার ৫ নম্বর ওয়ার্ডের নাকচাপাড়া দাফনাটিলা এলাকার বাসিন্দা আলাইয়ের বিরুদ্ধে সিলেট মহানগর ও জেলা পুলিশের চারটি থানায় চারটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় বিস্ফোরক দ্রব্য আইনের ধারা এবং একাধিক মামলায় হত্যাচেষ্টার অভিযোগ যুক্ত রয়েছে।প্রথম মামলাটি ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর রাত ১২টা ২০ মিনিটের ঘটনায় মোগলাবাজার থানায় দায়ের করা হয় (এফআইআর নং-১১, জিআর নং-১১৮), যেখানে দণ্ডবিধির১৪৭/১৪৯/৩২৩/৩২৬/৩০৭/১১৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ও ৪ ধারা যুক্ত রয়েছে। এরপর ২০২৪ সালের ৫ অক্টোবর রাত ৮টা ৩০ মিনিটের ঘটনায় কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত আরেকটি মামলায় (এফআইআর নং-১০, জিআর নং-৪৪৯) দণ্ডবিধির১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৪ ধারায় তাকে আসামি করা হয়।

এছাড়া ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৫ মিনিটের ঘটনায় গোলাপগঞ্জ থানায় হত্যাচেষ্টা ও মারামারির অভিযোগে দায়েরকৃত মামলায় (এফআইআর নং-১৯, জিআর নং-৩৮) দণ্ডবিধির১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৫/৩২৬/৩০৭/৩৪ ধারায় তার নাম রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ২৫ অক্টোবর রাত ৯টা ৫ মিনিটের ঘটনায় এয়ারপোর্ট থানায় দায়েরকৃত মামলায় (এফআইআর নং-২৬, জিআর নং-২২৩) দণ্ডবিধির১৪৩/৪৪৭/৪২৭/৩৮৫/৫০৬ ধারায় তার বিরুদ্ধে ভাঙচুর, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।

বিস্ফোরক ও হত্যাচেষ্টার মতো গুরুতর চারটি মামলার আসামি জামিনে বেরিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এমন গোপন বৈঠক ও দম্ভোক্তি দেখানোয় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল। তার এই গোপন সাংগঠনিক তৎপরতার বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে এবং নজরদারি বাড়াতে এয়ারপোর্ট থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

করছেন আ.লীগের গোপন বৈঠক বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন