admin

প্রকাশিত: ৮:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬

জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরীর সাথে ওলামাদল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরীর সাথে ওলামাদল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা শাখা ও সিলেট সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের হযরত শাহপরান রহ. থানাধিন সামাজিক সংগঠন ধনকান্দি সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।

গতকাল সোমবার দুপুরে জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা শাখার ১ম সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, ধনকান্দি সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ রমিজ উদ্দিনের নেতৃত্বে জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম এর সাথে সৌজন্য সাক্ষাৎকালে ওলামা দল ও সামাজিক সংগঠন ধনকান্দি সমাজ কল্যাণ সংস্থার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। জেলা পরিষদের প্রশাসক কথাগুলো ধৈর্য্য সহকারে শুনেন এবং সরকার ও নিজের পক্ষ থেকে সামাজিক ও এলাকার উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ওলামা দল সিলেট জেলা শাখার সদস্য ও ধনকান্দি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ রাসেল আহমদ, বিশিষ্ট সমাজসেবী শামীম আহমদ লস্কর, কানাইঘাট উপজেলা ওলামা দলের আহবায়ক আলহাজ¦ মাওলানা বিলাল আহমদ চৌধুরী, সিলেট জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর সাধারণ সম্পাদক মাহবুব হোসেন বুলবুল, সমাজসেবী মোঃ আলী প্রমুখ।

সৌজন্য সাক্ষাৎকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান মাওলানা মুহাম্মদ রমিজ উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, ধনকান্দি সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের নির্মাণ কাজের জন্য গত ২০১৪ ইং সালে বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী আবুল কাহের চৌধুরী শামীম ব্যক্তিগত পক্ষ থেকে অনুদান প্রদান করেছেন। যা সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী এখনো কৃতজ্ঞতার সাথে স্মরণ করছেন। আগামীতেও জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম এর নেতৃত্বে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান। বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

জাতীয় পুরস্কার অর্জন করায় আর্ট এন্ড অটিস্টিক স্কুলকে সংবর্ধনা

জাতীয় পুরস্কার অর্জন করায় আর্ট এন্ড অটিস্টিক স্কুলকে সংবর্ধনা

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে সিলেট আর্ট এন্ড

নগর ভবনে প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক

নগর ভবনে প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক

৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ গোল্ড মেডেল পেল মারিয়া মেহজাবিন মাওয়া

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ গোল্ড মেডেল পেল মারিয়া মেহজাবিন মাওয়া

‎‎সিলেট সিটি করপোরেশনের চৌকিদেখী এলাকার শাহপরান প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থী মারিয়া মেহজাবিন মাওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতার উশু ইভেন্টে গোল্ড মেডেল

টেন্ডার ছাড়াই পিয়াইন নদীতে লাখ লাখ টাকার চাঁদাবাজি

টেন্ডার ছাড়াই পিয়াইন নদীতে লাখ লাখ টাকার চাঁদাবাজি

ড্রেজারে বালু কাটছে আলীম সিন্ডিকেট স্টাফ রিপোর্টার: সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে, কোনো প্রকার টেন্ডার বা ইজারা ছাড়াই সিলেটের গোয়াইনঘাট উপজেলার

সুরমা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে মসজিদ স্কুল কবরস্থান ও বাজার

সুরমা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে মসজিদ স্কুল কবরস্থান ও বাজার

সাকির আমিন, ছাতক: সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নের আন্ধারী গাঁও,মল্লিক পুর,কেশব পুর ও বাউশা ডহর (গভীর) নামক স্থানে সুরমা নদীর ভাঙনে

সিলেট সদর উপজেলার পুটিকাটা বিল জলমহালের ইজারা পেয়েছে চাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড

সিলেট সদর উপজেলার পুটিকাটা বিল জলমহালের ইজারা পেয়েছে চাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড

সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নাধীন পুটিকাটা বিল জলমহাল ১৪৩৩-১৪৩৫ বাংলা সনের চৈত্র পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ৩,০৮,২২৪ (তিন লক্ষ আট

সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত

জাতীয় বাজেটে কৃষি খাতে উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ বরাদ্দের দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি

জাতীয় বাজেটে কৃষি খাতে উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ বরাদ্দের দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি

জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ভাগ কৃষি খাতে বরাদ্দ ও হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানসহ ১০দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক