admin

প্রকাশিত: 4:05 PM, July 11, 2026

জৈন্তাপুর সীমান্তে ‘সেভেন স্টার’ সিন্ডিকেটের দৌরাত্ম্য

জৈন্তাপুর সীমান্তে ‘সেভেন স্টার’ সিন্ডিকেটের দৌরাত্ম্য

সুইট ফারুককে ঘিরে ফের তদন্তের দাবি

স্টাফ রিপোর্টার:

সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় ভারতীয় অবৈধ পণ্য চোরাচালান (স্থানীয় ভাষায় ভুঙ্গা ব্যবসা) কেন্দ্র করে গড়ে ওঠা কথিত ‘সেভেন স্টার’ সিন্ডিকেটকে ঘিরে নতুন করে তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গড়ে ওঠা এই শক্তিশালী সিন্ডিকেটটি সরকার পরিবর্তনের পরও বহাল তবিয়তে রয়েছে এবং দলীয় প্রভাব খাটিয়ে সীমান্ত এলাকায় তাদের ত্রাসের রাজত্ব ও অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, সীমান্ত এলাকায় ভারতীয় পণ্যের অবৈধ প্রবেশ ও চোরাচালানের একক নিয়ন্ত্রণ ধরে রাখতে বিগত সরকারের আমলে ৭ ঝঃধৎ এধহম এৎড়ঁঢ় বা ‘সেভেন স্টার’ সিন্ডিকেট গঠিত হয়। পটপরিবর্তনের পর বর্তমান বিএনপি সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে এই চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে।

অভিযোগ রয়েছে, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ভুঙ্গা ব্যবসার লাইনম্যান হিসেবে পরিচিত ফারুক আহমদ ওরফে সুইট ফারুকের নেতৃত্বে এই সিন্ডিকেট বর্তমানে পরিচালিত হচ্ছে। চক্রের অন্যান্য সক্রিয় সদস্যদের মধ্যে রয়েছেন—উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এখলাছ চেয়ারম্যানের ছেলে ও উপজেলা যুবলীগের সদস্য সচিব শাহীন, ছাত্রলীগ নেতা মিজান রুবেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল বারিক, আসামপাড়ার আব্দুল জব্বার, যুবলীগ নেতা আবদুস সাত্তার, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শামীম আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা রুমন ও সুলতানসহ কয়েকজন। রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, চোরাচালানের স্বার্থে তারা সবাই একাট্টা হয়ে কাজ করছেন বলে স্থানীয়রা জানান।

অনুসন্ধানে জানা যায়, এই সিন্ডিকেটের বিরুদ্ধে আইনপ্রয়োগকারী সংস্থার ওপর হামলার মতো গুরুতর অভিযোগও রয়েছে। গত বছরের ২৭ মার্চ (২০২৫) বিকেল ৩টার দিকে জৈন্তাপুরের হরিপুর বাজার এলাকায় অবৈধভাবে আনা গরু ও মহিষ ধাওয়া করে সেনাবাহিনীর একটি টহল দল। অভিযোগ রয়েছে, এ সময় যুবদল নেতা সুইট ফারুকের নেতৃত্বে একদল চোরাকারবারি সেনাবাহিনীর সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে সেনাসদস্য ক্যাপ্টেন ইফফাতুর রহমান ও সার্জেন্ট মনিরুজ্জামান গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। হামলায় সেনাবাহিনীর একটি গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টের ঘটনা ঘটে। ওই ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এখানেই শেষ নয়, একই বছরের ২৭ আগস্ট তামাবিল কাস্টমস এলাকায় শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মনির হোসেনের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়। এই ঘটনায় সুইট ফারুক ও তার ১০-১২ জন সহযোগীর বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তামাবিল শ্রমিক ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাদেক হোসেন। হামলায় মনির হোসেন গুরুতর আহত হন এবং তার সাথে থাকা প্রায় ১ লাখ ৬৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

স্থানীয়দের ভাষ্য, সীমান্ত এলাকায় এই গ্রুপের প্রভাব ও অস্ত্রের মুখে সাধারণ মানুষ সার্বক্ষণিক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না। ভুঙ্গা ব্যবসার লাইনম্যান হিসেবে পরিচিত সুইট ফারুক দীর্ঘদিন ধরে ভারতীয় গরু, মহিষ, মাদক ও অন্যান্য পণ্য চোরাচালানের মাধ্যমে বিপুল অঙ্কের অবৈধ সম্পদের মালিক হয়েছেন। অতি অল্প সময়ে তার এই অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও প্রশ্ন দেখা দিয়েছে।

একের পর এক লিখিত অভিযোগ ও হামলার ঘটনার পরও এই ‘সেভেন স্টার’ সিন্ডিকেটের কার্যক্রম বন্ধ না হওয়ায় সীমান্তবর্তী সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ বাড়ছে। স্থানীয় সচেতন মহল সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধ, সেনা ও শ্রমিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং চোরাচালানের মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদের খোঁজে বিজিবি, পুলিশ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানিয়েছেন। (ফলোআপ চলবে…)


সর্বশেষ সংবাদ

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

অভিযোগের পরও বদলায়নি চিত্র? সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য

মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থতার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটি প্রতিনিধিদল

মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থতার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটি প্রতিনিধিদল

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন।

তারাপুর চা বাগানে মাদক সিন্ডিকেট বেপরোয়া দীপা ও রঞ্জন

তারাপুর চা বাগানে মাদক সিন্ডিকেট বেপরোয়া দীপা ও রঞ্জন

অনুসন্ধানী প্রতিবেদন-৫ সিলেটের ঐতিহাসিক তারাপুর চা বাগানে মাদক ও জুয়া সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ দিন দিন চরম

ত্যাগ ও সংগ্রামের প্রতিচ্ছবি আব্দুল কাইয়ুম জালালী পংকী

ত্যাগ ও সংগ্রামের প্রতিচ্ছবি আব্দুল কাইয়ুম জালালী পংকী

সিলেট বিএনপির আস্থার প্রতীক সিলেট অঞ্চলের রাজনীতিতে ভালোবাসা, নিষ্ঠা ও নিরবচ্ছিন্ন ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত আব্দুল কাইয়ুম জালালী পংকী। বাংলাদেশ