admin

প্রকাশিত: ৩:৫৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২৬

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচন চার সিলেটির ব্যাটন লড়াই ৭ মে

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচন চার সিলেটির ব্যাটন লড়াই ৭ মে

লন্ডন প্রতিনিধি:

যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির রাজনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। আগামী ৭ মে অনুষ্ঠিতব্য এই কাউন্সিলের আসন্ন নির্বাচনে মেয়র পদে লড়ছেন সিলেট বংশোদ্ভূত চার প্রার্থী। ব্রিটিশ রাজনীতির গুরুত্বপূর্ণ এই আসনে এবার মূল লড়াই হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বর্তমান মেয়র লুৎফুর রহমান এবং লেবার পার্টির সিরাজুল ইসলামের মধ্যে।

এবারের নির্বাচনি ময়দানে লড়ছেন লুৎফুর রহমান: অ্যাসপায়ার

পার্টি (বর্তমান মেয়র), সিরাজুল ইসলাম:

লেবার পার্টি, ব্যারিস্টার জামি আলী:

টাওয়ার হ্যামলেটস ইনডিপেনডেন্টস, মোহাম্মদ

আবদুল হান্নান:

লিবারেল ডেমোক্র্যাটস।

লুৎফুর রহমান (অ্যাসপায়ার পার্টি):

সিলেটে জন্ম নেওয়া পেশায় সলিসিটর লুৎফুর রহমান ইতিমধ্যে তিনবার এই কাউন্সিলের নির্বাহী মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার তিনি ‘উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার’ সোগান নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। অভিজ্ঞ এই রাজনীতিকের একটি বিশাল ভোটব্যাংক রয়েছে।

সিরাজুল ইসলাম (লেবার পার্টি):

টানা সাতবার নির্বাচিত প্রবীণ কাউন্সিলর সিরাজুল ইসলামকে এবার মেয়র প্রার্থী হিসেবে বেছে নিয়েছে লেবার পার্টি। তিন দশকের রাজনৈতিক ক্যারিয়ারে পরিচিত এই মুখ নির্বাচিত হলে পাঁচ হাজার নতুন ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। বিশ্লেষকদের মতে, লুৎফুর রহমানের প্রধান প্রতিদ্ব›দ্বী তিনিই।

ব্যারিস্টার জামি আলী (টাওয়ার হ্যামলেটস ইনডিপেনডেন্টস):

সুনামগঞ্জের জগন্নাথপুরে জন্ম নেওয়া জামি আলী স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জয়ী হলে প্রথম ১০০ দিনের মধ্যে কাউন্সিলের ব্যয়ের একটি ‘স্বাধীন অডিট’ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

মোহাম্মদ আবদুল হান্নান (লিবারেল ডেমোক্র্যাটস):

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সন্তান মোহাম্মদ আবদুল হান্নান পেশায় একজন ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ী। তিনি একটি নিরাপদ ও পরিচ্ছন্ন টাওয়ার হ্যামলেটস গড়ার পাশাপাশি আবাসন সংকট ও সড়ক নিরাপত্তা নিশ্চিতের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

টাওয়ার হ্যামলেটস কেবল কাউন্সিল নয়, বরং ব্রিটেনের পার্লামেন্টারি রাজনীতিতেও বাংলাদেশি বংশোদ্ভূতদের শক্ত ঘাঁটি। বর্তমানে রুশনারা আলী ও আপসানা বেগম নামের দুইজন বাংলাদেশি এমপি এখানকার দুটি আসন থেকে প্রতিনিধিত্ব করছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকদের অবস্থান এতটাই সুসংহত যে, নেতৃত্ব আবারও তাদের হাতেই থাকার সম্ভাবনা প্রায় শতভাগ। তবে মূল লড়াইটা হবে বর্তমান মেয়রের জনপ্রিয়তা এবং লেবার পার্টির সাংগঠনিক শক্তির মধ্যে। এই চার বাংলাদেশি ছাড়াও কনজারভেটিভ ও গ্রিন পার্টিসহ অন্যান্য দলের প্রার্থীরাও মাঠে রয়েছেন। আগামী ৭ মে ভোটগ্রহণের মাধ্যমেই নির্ধারিত হবে পূর্ব লন্ডনের এই গুরুত্বপূর্ণ জনপদের নেতৃত্ব কার হাতে যাচ্ছে।


সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

রুবেল আহমদ: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর

জৈন্তাপুরের গর্ব নাজিম, অলিম্পিক  ফুটবল দলে ডাক পেলেন

জৈন্তাপুরের গর্ব নাজিম, অলিম্পিক  ফুটবল দলে ডাক পেলেন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া (জুয়াইরটুল) গ্রামের বাসিন্দা ও মতিন মিয়ার পুত্র, উদীয়মান ফুটবলার মোঃ নাজিম

মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মাহমুদ আলীর ইন্তেকাল: মহানগর বিএনপির শোক

মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মাহমুদ আলীর ইন্তেকাল: মহানগর বিএনপির শোক

সিলেট মহানগরীর মাছিমপুর হাকিম বাড়ি নিবাসী এবং মাছিমপুর জামিয়া মসজিদের মোতাওয়াল্লী হাজী মো. মাহমুদ আলী আর নেই।  শুক্রবার সকাল ৬

জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা

জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা

বজ্রপাত রোধে তালগাছ রোপণে গুরুত্ব সপ্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ :  সিলেটের জকিগঞ্জে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ

হাদারপার বাজারে তৃতীয় লিঙ্গের  ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য!

হাদারপার বাজারে তৃতীয় লিঙ্গের  ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য!

এ কে আজাদ, গোয়াইনঘাট:  সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মৃত্যু ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে

আকস্মিক পরিদর্শনে ৩ স্কুল,  একটিতেও পাননি শিক্ষকের দেখা এমপি কামরুলের ক্ষোভ

আকস্মিক পরিদর্শনে ৩ স্কুল,  একটিতেও পাননি শিক্ষকের দেখা এমপি কামরুলের ক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি:  সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে একজন শিক্ষকেরও দেখা পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য

ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন উন্নয়নে একাধিক বরাদ্দ ঘোষণা

ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন উন্নয়নে একাধিক বরাদ্দ ঘোষণা

ছাতক প্রতিনিধি:  সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন গতকাল বৃহস্পতিবার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও-গনেশপুর কেন্দ্রীয় ঈদগাহ

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বি কমিটির জরুরী সভা

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বি কমিটির জরুরী সভা

১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী