admin
প্রকাশিত: 7:01 AM, June 30, 2026
হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান
টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে টাঙ্গুয়ার হাওর জলাভূমি প্রতিবেশ ব্যবস্থাপনা প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, হাওর কেবল একটি জলাশয় নয়; এটি নানা প্রজাতির মাছ, উদ্ভিদ ও অন্যান্য জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আবাসস্থল। প্রায় ৬০ হাজার মানুষের জীবন-জীবিকা এ হাওরের ওপর নির্ভরশীল। তাই হাওরের সুস্থ পরিবেশ বজায় থাকলেই জীববৈচিত্র্য এবং মানুষের জীবিকা টেকসইভাবে সংরক্ষণ করা সম্ভব।
তিনি বলেন, বাণিজ্যিক লাভ বা রাজস্ব বৃদ্ধির চেয়ে পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পর্যটনের বিকাশ প্রয়োজন হলেও তা অবশ্যই পরিবেশবান্ধব হতে হবে। ইতোমধ্যে ছোট নৌকার পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আরও নৌযান চলাচল শুরু হয়েছে। নিয়ন্ত্রণহীনভাবে নৌযান ও পর্যটন কার্যক্রম বৃদ্ধি পেলে হাওরের পরিবেশ ও প্রতিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর দিকনির্দেশনা ও যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তৃতায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে বন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নৌপরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বয়ে কাজ করা হবে। বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণ, মাছের নিরাপদ আবাস নিশ্চিতকরণ, পরিবেশবান্ধব পর্যটন, টেকসই কৃষি এবং কমিউনিটিভিত্তিক উদ্যোগকে প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হবে। পাশাপাশি স্থানীয় জনগণের বাস্তব অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতেই প্রকল্পের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে। তিনি বলেন, পরিবেশ রক্ষায় শুধু আইন বা প্রকল্প গ্রহণ যথেষ্ট নয়; এ জন্য সবার মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ গড়ে তোলা জরুরি।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা গবেষণাগার কার্যালয়ের পরিচালক মুহাম্মদ সোলায়মান হায়দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মো. আবুল কালাম আজাদ, বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান এবং টাঙ্গুয়ার হাওর জলাভূমি প্রতিবেশ ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক সাহেদা বেগম। কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, টাঙ্গুয়ার হাওর-সংশ্লিষ্ট অংশীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজার চালানসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক
স্টাফ রিপোর্টার: সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক