admin
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, মে ৪, ২০২৬
স্টাফ রিপোর্টার:
কোম্পানীগঞ্জের পুটামারা গ্রামের বদরুজ্জামান ও তার স্ত্রী হাফিজা বেগম। পরিবারে ৪ শিশু সন্তান। স্বামী-স্ত্রী দু’জনই শ্রম বিক্রি করেন। প্রতিদিন ভোর হলে অবুঝ চার সন্তানকে বাসায় রেখে কাজে বের হন তারা। কে জানতো হঠাৎ করেই পরিবারে নেমে আসবে অমানিশার ঘোর অন্ধকার। গতকাল সিলেটে তেলিবাজারে সড়ক দুর্ঘটনায় যে ৮ জন মারা গেছেন তার মধ্যে বদরুজ্জামানও একজন। ঘটনার সময় স্ত্রী পাশেই ছিলেন। স্ত্রীকে সরিয়ে দিয়ে তিনি মৃত্যুকে আলিঙ্গন করলেন। গুরুতর আহত হলেন স্ত্রী হাফিজা।
গতকাল যখন হাসপাতালের বেডে হাফিজা মৃত্যু শয্যায় তখন অবুঝ চারটি শিশু মায়ের শিয়রে বসে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছিল। স্ত্রী জানেনও না স্বামী নেই। জ্ঞান আছে একটু একটু। মাঝে মধ্যে সন্তানদের দিকে তাকাচ্ছিলেন। শ্রম বিক্রি করে সিলেট অঞ্চলের হাওর পাড়ের মানুষ। ধান নিয়েছে অকাল ঢলে। সুনামগঞ্জের চারদিকে হাহাকার। এই অবস্থায় কাজের সন্ধানে মানুষের ভিড় শহরে। প্রতিদিন ভোর হলে তারা দাঁড়ান রাস্তার মোড়ে মোড়ে।
রোজ কামলা হিসেবে নির্মাণ শ্রমিক হিসেবে তাদের কিনে নেয় ঠিকাদাররা। খোলা ট্রাক কিংবা পিকআপ ভ্যানে করে নিয়ে যায় দূর-দূরান্তে। ফিরিয়ে দেয় সন্ধ্যায়। পণ্যবাহী যানে মানুষ পরিবহন গুরুতর অপরাধও। কিন্তু সিলেটে হর-হামেশাই হচ্ছে এ ধরনের যাত্রা। গতকাল ভোরে সিলেট নগরী থেকে ২৫ জন শ্রমিককে নিয়ে পিকআপটি যাত্রা শুরু করে গোয়ালাবাজারে। উদ্দেশ্য একটি বিল্ডিংয়ের ঢালাইয়ে কাজ করা।
ভোর তখন ৬টা। পিকআপটি যখন শহরের অদূরে তেলিবাজারের সুনামগঞ্জ বাইপাসে পৌঁছে তখন বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- ঘটনার সময় বিকট শব্দ হয়। একটু পর মানুষের চিৎকারের শব্দ শোনা যায়। পরে গিয়ে দেখা যায় সড়কেই পড়ে আছে অনেকেই। এর মধ্যে চারজন মারা যান। আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তারা জানিয়েছেন- সড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলেন নিহত ও আহতরা। অনেকেই মরণ যন্ত্রণায় ছটফট করছিলেন। ছোটো পিকআপে ২৫ জন মানুষ। সঙ্গে ছিল ঢালাই কাজে ব্যবহৃত মেশিন। অনেকেই ওই মেশিনের চাপায় মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ইউনিট। স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতরা হচ্ছেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত ফখরুল আলীর ছেলে মো. সুরুজ আলী, একই উপজেলার সেঁততি গ্রামের বসির মিয়ার মেয়ে মোসা. মুন্নি বেগম, ভাটিপাড়া নুরনগর এলাকার মৃত নূর সালামের ছেলে ফরিদুল, ধর্মপাশা উপজেলার সরিবা গ্রামের ইদ্রিস মিয়ার স্ত্রী নার্গিস, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পুটামারা এলাকার সুরত আলীর ছেলে মো. বদরুল জামান এবং একই উপজেলার শিবপুর গ্রামের কুটির বিশ্বাসের ছেলে পাÐব বিশ্বাস এবং সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিখলা গ্রামের দুই ভাই আজির উদ্দিন ও আমির উদ্দিন।
আজির ও আমির সম্পর্কে দুই ভাই। আহতদের মধ্যে রয়েছেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের রফিক মিয়ার ছেলে মো. আলমগীর, সিলেট নগরের কালীবাড়ি এলাকার মৃত শুকুর উল্লাহর ছেলে তোরাব উল্লাহ, আম্বরখানার লোহারপাড়ার মৃত আলিম উদ্দিনের ছেলে রামিন ও একই এলাকার মল্লিক মিয়ার ছেলে আফরোজ মিয়া, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা গ্রামের খোকন মিয়ার মেয়ে রাভু আক্তার, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাউমারা গ্রামের বদরুজ্জামানের মেয়ে হাফিজা বেগম এবং দিরাই উপজেলার ভাটিপাড়ার জফুর আলীর ছেলে রাজা মিয়া।
এ ছাড়াও রহিম নামের একজনকে মুমূর্ষু অবস্থায় নুরজাহান হাসপাতালের আইসিইউতে প্রেরণ করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির জানান- ঘটনাস্থলেই চারজন শ্রমিকের মৃত্যু হয় এবং গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও চারজনকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনার পর থেকেই পিকআপ ও ট্রাকচালক পলাতক রয়েছেন। তাদের শনাক্ত ও গ্রেপ্তার অভিযান চলছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. মনজুরুল আলম জানিয়েছেন- নিহতদের সুরতহাল রিপোর্ট পুলিশ করেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দেয়া হয়। ঘটনার পরপরই ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও
স্টাফ রিপোর্টার: ঢাকায় নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে
সিলেটের প্রবেশদ্বার দক্ষিণ সুরমায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রত্যয়দীপ্ত প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ্ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’-এর উদ্যোগে এসএসসি ও দাখিল
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেট বিভাগের চার জেলা এবং ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ নিরাপত্তা দেবে র্যাব-৯। নির্ধারিত এলাকায়
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের কাজের পরিবেশ উন্নত করার লক্ষ্যে বন্দরবাজারে নবনির্মিত আধুনিক ট্রাফিক
স্টাফ রিপোর্টার: আগামী বৃহস্পতিবার কুরবানির ঈদ অর্থাৎ- পবিত্র ঈদ উল আজহা। এদিন কুরবানির পশুর বর্জ্য পরিস্কার করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী এবং সিলেট-১ আসনের এমপি খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রচেষ্টায় সিলেট-চট্টগ্রাম ও সিলেট-কক্সবাজার রুটে চালু
আহমেদ শাকিল : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের আউটসোর্সিং কর্মী নিয়োগকে কেন্দ্র করে অর্থ বাণিজ্য, ভয়ভীতি প্রদর্শন ও চাকরি টিকিয়ে