admin
প্রকাশিত: 7:26 AM, May 18, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর উপকণ্ঠের তারাপুর চা বাগান এলাকাটি এখন মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। স্থানীয় রাজনীতি ও ভূমিদস্যুদের ছত্রছায়ায় চা বাগানের ভেতরে গড়ে উঠেছে এক শক্তিশালী মাদক সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কারণে বাগানের সাধারণ পরিবেশ যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনই যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। অনুসন্ধানে জানা গেছে, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জাফলং, সুতারকান্দি, ছাতক, দোয়ারাবাজার, চুনারুঘাট এবং হবিগঞ্জের চাতলাপুর সীমান্ত দিয়ে আসা মাদক এসে জমা হয় তারাপুরের নির্দিষ্ট কিছু গোপন আস্তানায়। আর এখান থেকেই পুরো সিলেট জেলায় ছড়িয়ে পড়ছে গাঁজা, ইয়াবা ও দেশি-বিদেশি মদ। অনুসন্ধানে এই মাদক সাম্রাজ্য পরিচালনাকারী প্রধান তিন হোতা ও তাদের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছ।
তারাপুর চা বাগানের বাদামুরা বস্তি এলাকার শঙ্খ মুদির ছেলে সুনীল মুদি (মোদো)। চা বাগান পঞ্চায়েতের সেক্রেটারি পদের প্রভাব খাটিয়ে সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের দাপট বজায় রেখেছে। এলাকায় সে গাঁজা, ইয়াবা ও মদের প্রধান এজেন্ট হিসেবে পরিচিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে সে একটি লাল রঙের ‘ঐড়হফধ ঈউ-৮০’ মোটরসাইকেল ব্যবহার করে। এই মোটরসাইকেলে করেই সে তারাপুরসহ আশপাশের বাগান ও বস্তিগুলোতে মাদক সাপ্লাই দেয়। স্থানীয়দের প্রশ্ন— সুনীলের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা থাকা সত্ত্বেও অদৃশ্য ইশারায় সে এখনো ধরাছোঁয়ার বাইরে?
সিন্ডিকেটের অন্যতম শীর্ষ হোতা জগদীশ তাঁতি (উর্ফে জগো)। চুনারুঘাট সীমান্ত দিয়ে আসা গাঁজার বড় বড় চালান নিয়ে এসে সে তারাপুর এলাকায় স্টক করে। এরপর সিলেট সিটি কর্পোরেশনের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের পুরো সাপ্লাই নিয়ন্ত্রণ করে সে।
বাদামুরা ব্রিজের পাশে, রাগিব রাবেয়া মাদ্রাসার ঠিক সাথেই তার বাসা। মূল সড়ক থেকে সহজেই মাদক হাতবদল করার সুবিধাজনক অবস্থানের কারণে এই স্পটটি মাদকসেবীদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। অত্যন্ত চতুর ও অন্তরালপ্রিয় এই মাদক ব্যবসায়ী কোনো সামাজিক অনুষ্ঠান, বিয়ে বা পূজায় অংশ নেয় না। তার কোনো ফেসবুক আইডি নেই, এমনকি কোনো ছবিতেও তাকে দেখা যায় না। ফলে তাকে সরাসরি না দেখলে চেনার উপায় থাকে না। বাগানের ভেতরে সে এক প্রকার ‘আন্ডারগ্রাউন্ড গডফাদার’ হিসেবে পরিচিত।
জাহাঙ্গীর লাইনে যাওয়ার পথে ব্রিজের পাশেই বাসা হরি মুদির। মৃত ছোট মুদির ছেলে হরি এলাকায় ‘ইয়াবা কিং’ নামে পরিচিত। একটি সাধারণ মুদি দোকানকে ঢাল বা আড়াল হিসেবে ব্যবহার করে সে দীর্ঘদিন ধরে ইয়াবা এবং গাঁজার রমরমা ব্যবসা চালিয়ে আসছে। অভিযোগ রয়েছে, স্থানীয় এক প্রভাবশালী বিএনপি নেতার নাম ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সে বাগানের জমি অবৈধভাবে দখল করে নিজের মাদক সাম্রাজ্য ও রাজত্ব গড়ে তুলেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই চক্রটির যোগাযোগ নেটওয়ার্ক অত্যন্ত সুদূরপ্রসারী। বাগানের সাধারণ শ্রমিকদের সরলতাকে পুঁজি করে এবং বাইরে নিজেদের সাধারণ ও অসহায় প্রকাশ করলেও, মাদক ব্যবসার মাধ্যমে এই চক্রের সদস্যরা বিপুল পরিমাণ অর্থের মালিক বনে গেছে। কোনো কারণে পুলিশি অভিযানের বা বিপদের আশঙ্কা তৈরি হলে তারা মুহূর্তের মধ্যে তারাপুর ছেড়ে চুনারুঘাট বা অন্য কোনো প্রত্যন্ত চা বাগানে গিয়ে আত্মগোপন করে। চা শ্রমিকদের বাহ্যিক অবয়ব ও চেহারার মিল থাকার সুযোগ নিয়ে তারা সহজেই অন্য বাগানের শ্রমিকদের সাথে মিশে যেতে পারে, ফলে তাদের খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এদের প্রত্যেকের বিরুদ্ধে ৭ থেকে ৮টি করে মাদকের মামলা রয়েছে। কিন্তু রহস্যজনক কারণে পুলিশ এদের ধরে না। প্রশাসন ও পুলিশ ম্যানেজ করেই তারা এই সিন্ডিকেট চালাচ্ছে বলে গুঞ্জন রয়েছে। গডফাদারদের রাজনৈতিক সেল্টারের কারণেই তারা পার পেয়ে যাচ্ছে।”
সচেতন মহলের মতে, এখনই যদি প্রশাসনের পক্ষ থেকে এই স্পটগুলোতে চিরুনি অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হয়, তবে তারাপুর চা বাগান অচিরেই সিলেট জেলার মাদকের প্রধান ‘ডেপু’ বা ট্রানজিট পয়েন্টে পরিণত হবে, যা পুরো সিলেট অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই
অভিযোগের পরও বদলায়নি চিত্র? সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত
ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের
প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন।
অনুসন্ধানী প্রতিবেদন-৫ সিলেটের ঐতিহাসিক তারাপুর চা বাগানে মাদক ও জুয়া সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ দিন দিন চরম
সিলেট বিএনপির আস্থার প্রতীক সিলেট অঞ্চলের রাজনীতিতে ভালোবাসা, নিষ্ঠা ও নিরবচ্ছিন্ন ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত আব্দুল কাইয়ুম জালালী পংকী। বাংলাদেশ