admin

প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৬

তালামীযে ইসলামিয়ার সাথে হযরত ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর গভীর আত্মিক সম্পর্ক ছিল

তালামীযে ইসলামিয়ার সাথে হযরত ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর গভীর আত্মিক সম্পর্ক ছিল

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সাথে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সম্পর্ক ছিল গভীর আত্মিক। তিনি তালামীযে ইসলামিয়ার জন্য হৃদয় নিংড়ানো দরদ পোষণ করতেন এবং রাসূল সা. এর রাওদা শরীফের পাশে বসে এ সংগঠনের জন্য অঝোর ধারায় কান্না করেছেন।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত ‘হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ.-এর জীবন ও কর্ম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত মঙ্গলবার বাদ আছর সিলেটের অভিজাত একটি হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন। তিনি বলেন, হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) ছিলেন যুগের মহান সংস্কারক। তাঁর চিন্তা-চেতনা ও কর্মধারা অনুসরণ করেই তালামীযে ইসলামিয়া দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে।

সংগঠনের সিলেট মহানগর সভাপতি হুসাইন আহমদ এর সভাপতিত্বে এবং সিলেট পূর্ব জেলা সভাপতি হোসাইন আহমদ ও সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুর রাজ্জাক সাজুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লতিফিয়া কারী সোসাইটি ইউকের জেনারেল সেক্রেটারি মাওলানা আশরাফুর রহমান, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. কুতবুল আলম, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খান, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান ফরহাদ, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ, অফিস সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন- আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, সংগঠনের সুনামগঞ্জ জেলা সভাপতি আবু হেনা ইয়াসিন, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট সভাপতি আব্দুল আহাদ আকবর, সিলেট মহানগর সহ-সভাপতি মো. মাহমুদুল হাসান, আরিফ হোসাইন সামাদ, সিলেট পূর্ব জেলা সহ-সভাপতি আহমদ আল মনজুর, সিলেট পশ্চিম জেলা সহ-সভাপতি ইমরান আহমদ সুফি, মো. আব্দুল মান্নান, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক আবু ছায়িদ মো. আশিক, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম, সুনামগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলম, সিলেট পূর্ব জেলা সাংগঠনিক সম্পাদক আমিনুল এহসান জাবির, সিলেট পশ্চিম জেলা সাংগঠনিক সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল প্রমুখ।-বিজ্ঞপ্তি


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ড্রেজার অভিযান ঘিরে সমন্বয় ও অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ড্রেজার অভিযান ঘিরে সমন্বয় ও অর্থ আদায়ের অভিযোগ

প্রশাসনিক অনুমতি ও তথ্য আদান-প্রদান নিয়ে প্রশ্ন, অভিযোগ অস্বীকার সংশ্লিষ্টদের স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইজারাবহির্ভূত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে

বিএনপি নেতা ও চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির নিন্দা

বিএনপি নেতা ও চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির নিন্দা

সিলেট নগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন ফাত্তাহ এবং তাঁর চাচাতো ভাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক

ওসমানীনগরে ওয়াশব্লক প্রকল্পের তালিকা নিয়ে প্রশ্ন, একাধিক স্থাপনার নাম নেই বলে অভিযোগ

ওসমানীনগরে ওয়াশব্লক প্রকল্পের তালিকা নিয়ে প্রশ্ন, একাধিক স্থাপনার নাম নেই বলে অভিযোগ

ওসমানীনগর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত ওয়াশব্লক প্রকল্পসমূহের তালিকা, নির্মাণমান এবং বাস্তবায়ন অগ্রগতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হয়রানি ও সার কারখানায় অ্যামোনিয়া দুর্নীতির অভিযোগ: ফেঞ্চুগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েমকারী ‘ডেবিল’ ময়নুল এখনো ধরাছোঁয়ার বাইরে

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হয়রানি ও সার কারখানায় অ্যামোনিয়া দুর্নীতির অভিযোগ: ফেঞ্চুগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েমকারী ‘ডেবিল’ ময়নুল এখনো ধরাছোঁয়ার বাইরে

সিলেটের ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানকে ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী ময়নুল ইসলাম ওরফে ‘ডেবিল

জেনেভায় প্রবাসীদের ১৮ দফা দাবির স্বারকলিপি পেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

জেনেভায় প্রবাসীদের ১৮ দফা দাবির স্বারকলিপি পেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

মো: জুনেদ আহমদ, ফ্রান্স: বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের

জকিগঞ্জে সরকারি লবণ বিক্রির অভিযোগ, প্রমাণ মেলেনি অনুসন্ধানে

জকিগঞ্জে সরকারি লবণ বিক্রির অভিযোগ, প্রমাণ মেলেনি অনুসন্ধানে

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ: সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকারি বরাদ্দের লবণ বিক্রির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে

আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন

আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন

সিলেটের জন্য সুসংবাদ বয়ে আনলেন সিলেট-৬ আসনের এমপি এমরান চৌধুরী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের প্রশ্নের জবাবে মিললো সুখবর সিলেটের সংবাদ