admin

প্রকাশিত: 6:00 AM, October 14, 2026

তিন দিনে অর্ধশতাধিক পরিবারের বসতভিটা বিলীন, হুমকিতে বিস্তীর্ণ জনপদ

তিন দিনে অর্ধশতাধিক পরিবারের বসতভিটা বিলীন, হুমকিতে বিস্তীর্ণ জনপদ
  • ৫৭৩ কোটি টাকা ব্যয়ে মেরামতের পরও ভাঙন নতুন প্রকল্প ৩০০ কোটি টাকার

নবীগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙনে বিপর্যস্ত হয়ে পড়েছে নদীতীরবর্তী জনপদ। নদীর পানি বৃদ্ধি ও প্রবল ঘূর্ণিস্রোতের আঘাতে বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। বিগত কয়েকদিনের ব্যবধানে অর্ধশতাধিক পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ভাঙনের হুমকিতে রয়েছে বিস্তীর্ণ জনপদ। বসতভিটা হারিয়ে কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয়স্বজনের বাড়িতে, আবার কেউ কুশিয়ারা ডাইকের ওপর পলিথিনের ছাউনি টাঙিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

স্থানীয়দের অভিযোগ, ৫৭৩ কোটি টাকা ব্যয়ে কুশিয়ারা ডাইক মেরামত করা হলেও নদীভাঙনের ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছে না জনপদ। পরিস্থিতি মোকাবিলায় নতুন করে ৩০০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। চলতি মাসেই প্রকল্পের কাজ শুরু হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে নতুন প্রকল্প বাস্তবায়নের আগেই নদীভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছেন বহু মানুষ।

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ, দীঘলবাক ও আউশকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। নদীর অপর পারে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কয়েকটি ইউনিয়নেও একই পরিস্থিতি বিরাজ করছে। কয়েক দিনের ব্যবধানে দুই উপজেলার বহু পরিবার বসতভিটা হারিয়ে বিপাকে পড়েছে। নদীগর্ভে বিলীন হচ্ছে কৃষিজমি। অনিশ্চিত হয়ে পড়েছে অনেক পরিবারের ভবিষ্যৎ।

দীঘলবাক ইউনিয়নের সাবেক সদস্য মোঃ ফখরু মিয়া বলেন, বর্ষা মৌসুমে নদীভাঙন দেখা দিলেও এবার কুশিয়ারা নদীর ঘূর্ণিস্রোতের আঘাতে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম ভাঙনের হুমকিতে রয়েছে। মাত্র এক দিনেই প্রায় ৫০০ মিটার এলাকার ধানক্ষেত নদীগর্ভে বিলীন হয়েছে।

একই এলাকার বাসিন্দা ডা. শাহ ইউসুফ আলী বলেন, হঠাৎ ভাঙন শুরু হওয়ায় অনেক পরিবার ঘরের জিনিসপত্র সরিয়ে নেওয়ারও সুযোগ পায়নি। নদীর আগ্রাসনে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মালেক মিয়ার বাগানসহ তাঁর বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ ঘটনায় আশপাশের মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

জামারগাঁও গ্রামের রইছ আলী নদীভাঙনে হারিয়েছেন বসতভিটা। ১০ সদস্যের পরিবার নিয়ে এখন কুশিয়ারা ডাইকের ওপর পলিথিনের ছাউনি টাঙিয়ে দিন কাটাচ্ছেন তিনি।

দীঘলবাক গ্রামের বাসিন্দা ও স্কুলশিক্ষিকা নিলুফা ইয়াসমীন বলেন, ‘পৈতৃক ভিটেমাটি ও পুরো এলাকা চোখের সামনে ভেঙে যাচ্ছে। গত কয়েক বছরে ভাঙনের এমন ভয়াবহ রূপ আর দেখা যায়নি।’

ব্যাপক বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কুশিয়ারা নদীর ভাঙন তীব্র হয়েছে। গত এক সপ্তাহে এলাকার ২৫ থেকে ৩০টি গ্রামের বহু বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন কবলিত এলাকায় মানুষের মধ্যে হাহাকার চলছে।

কুশিয়ারা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে দীঘলবাক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, গত ছয় থেকে সাত বছরের ধারাবাহিক ভাঙনে বিদ্যালয়ের ১০ থেকে ১২টি ভবন, খেলার মাঠসহ সম্পূর্ণ জায়গা নদীগর্ভে বিলীন হয়েছে। পরে বাধ্য হয়ে মূল অবস্থান থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে বিদ্যালয়টি স্থানান্তর করতে হয়েছে।

আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলাওয়ার হোসেন বলেন, নবীগঞ্জ, জগন্নাথপুর ও আজমিরীগঞ্জ উপজেলার অন্তত ১০টি ইউনিয়নের মানুষ কুশিয়ারা নদীর তীরে ঝুঁকি নিয়ে বসবাস করছেন। গত এক সপ্তাহে নদীতীরবর্তী এলাকায় অন্তত দুই শতাধিক পরিবার ভাঙনে বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়েছে।

দীঘলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালিক মিয়া বলেন, ‘কুশিয়ারা নদী আমাদের জন্য এক অভিশাপ। নদীভাঙনে গৃহহারা হয়ে কেউ আত্মীয়স্বজনের বাড়িতে, কেউ খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। আবার অনেকে ভূমিহীন হয়ে পড়েছেন। কুশিয়ারার ভাঙন আমাদের সবকিছু শেষ করে দিচ্ছে।’

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ছায়েদুর রহমান বলেন, কুশিয়ারা নদীর ভাঙনে শুধু নবীগঞ্জ নয়, আজমিরীগঞ্জ, বানিয়াচংসহ সিলেট ও সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত ও ঝুঁকির মধ্যে রয়েছেন। ভাঙনকবলিত এলাকা রক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে কুশিয়ারা ডাইক মেরামতের জন্য নতুন করে ৩০০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। চলতি মাসেই প্রকল্পের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

নদীভাঙনে একের পর এক পরিবার বসতভিটা হারালেও স্থায়ী প্রতিরোধব্যবস্থা নিশ্চিত না হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাঁদের দাবি, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে জরুরি ভিত্তিতে কার্যকর প্রতিরোধব্যবস্থা গড়ে তোলা সহ ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও জীবিকা পুনর্গঠনে সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমন্ত্রণপত্র ইস্যু, তবু হস্তান্তর নয় রাষ্ট্রীয় অনুষ্ঠানেও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ

আমন্ত্রণপত্র ইস্যু, তবু হস্তান্তর নয় রাষ্ট্রীয় অনুষ্ঠানেও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সাংবাদিক ও বিশিষ্টজনদের প্রবেশে বাধা, আটকে রাখা হলো প্রবেশকার্ড স্টাফ রিপোর্টার: ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাস

সীমান্ত দিয়ে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা, রক্ষা করল বিজিবি

সীমান্ত দিয়ে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা, রক্ষা করল বিজিবি

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে মা ও মেয়েকে ভারতে পাচারের চেষ্টা করেছে একটি দালাল চক্র। তবে বর্ডার গার্ড বাংলাদেশ-

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপির মানববন্ধন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপির মানববন্ধন

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে সিলেট মহানগরের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়