admin
প্রকাশিত: 12:00 PM, November 24, 2026
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন করে গড়ে তুলতে হবে। শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সোমবার (২৩ নভেম্বর) কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন, রানারআপ ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন।
টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্যের সভাপতিত্বে এবং হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মঞ্জুর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক পর্ষদ সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আলী হাসান পারভেজ, কলেজের তারাপুর ক্যাম্পাসের প্রাক্তন ইনচার্জ অধ্যাপক জয়ন্ত দাশ, রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক আব্দুল হামিদ, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুপ্তি চৌধুরী, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক আদিবা খানম, ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক অমিতা রাণী ভদ্র।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিসংখ্যান বিভাগের প্রধান সম্পদ কুমার সরকার, গণিত বিভাগের প্রভাষক তামান্না ইয়াসমীন নাজমী, প্রভাষক তাসমিন চৌধুরী, শরীরচর্চা শিক্ষক যীশুতোষ দাস, শরিফ আহমদ, দেওয়ান আছকির আলী, মৌসুমী মল্লিক, আইনুল হক, গৌর হরি দে ও রুমি বেগম প্রমুখ।
সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সাংবাদিক ও বিশিষ্টজনদের প্রবেশে বাধা, আটকে রাখা হলো প্রবেশকার্ড স্টাফ রিপোর্টার: ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাস
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে মা ও মেয়েকে ভারতে পাচারের চেষ্টা করেছে একটি দালাল চক্র। তবে বর্ডার গার্ড বাংলাদেশ-
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে সিলেট মহানগরের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়